,

সমাবেশে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

hasina 12আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি নেত্রী অবরোধের ডাক দিয়েছেন। কিন্তু কে মানে তার অবরোধ? তিনি জঙ্গিবাদের মদদ দিচ্ছেন। তিনি জঙ্গিদের নেত্রী। তিনি রাজনৈতিক দলের নেতা হতে পারেননি।’

সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নিবন্ধিত দল হিসেবে জামায়াত ২০১৪ সালের নির্বাচনে আসতে না পারায় বিএনপি নেত্রীও নির্বাচনে আসতে চাননি। তাই তিনি নির্বাচনে অংশ নেননি।’

তিনি বলেন, ‘খালেদা জানেন তিনি দুর্নীতির রানী, জঙ্গিবাদের রানী, তার কথায় কেউ মাঠে নামবে না।’

শেখ হাসিনা বলেন, “বিএনপি নেত্রী নির্বাচনে যাননি। এটা তার রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। এর খেসারত দেশের জনগণ কেন দেবেন।”

প্রধানমন্ত্রী বলেন, “৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে পারেননি। এক বছর পর তার মাথায় আবারো আন্দোলনের ভূত চেপে বসেছে। কিসের আন্দোলন, কিসের অবরোধ। তিনি মানুষকে পুড়িয়ে মারছেন। তার মধ্যে মনুষ্যত্ববোধ থাকলে এটা করতে পারতেন না।”

প্রধানমন্ত্রী বলেছেন, “আন্দোলনের নামে চলছে নাশকতা। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা যা করার তাই করবো। কেউ আমাদেরকে তা থেকে ফেরাতে পারবে না।”

৫ জানুয়ারির নির্বাচনের বৈধতা দাবি করে শেখ হাসিনা বলেন, “নির্বাচনে সারা বিশ্ব স্বীকৃতি না দিলে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ স্বীকৃতি পেতো না। সারা বিশ্ব বুঝে না, বুঝেন শুধু বিএনপি নেত্রী আর তার কুলাঙ্গার পুত্র।”
শেখ হাসিনা তার সরকারের নানা উন্নয়নমূলক কাজের বর্ণনা দেন।

বিএনপি জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। খালেদা জিয়াকে কমিশন দেয়া ছাড়া কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারতেন না।”

প্রধামনন্ত্রী বলেন, “জিয়াউর রহমানই এদেশে স্বাধীনতাবিরোধীদের রাজনীতির সুযোগ দেন। তার দেখানো পথেই বাংলাদেশে সব ক্যু-ষড়যন্ত্র হয়।”

এর আগে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে বেলা পৌনে ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। তেলাওয়াত করেন ইলিয়াস হোসেন মির হেলালী। এছাড়াও গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়।

প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগান ও করতালি দিয়ে স্বাগত জানায়। সমাবেশ সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ সাজেদা চৌধুরী। এছাড়া মঞ্চে আরো উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

somoyerkonthosor.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ