,

সাপেদের সাথে পার্টি!

100854_nicole_kidmanবিনোদন প্রতিবেদক :বন্ধুদের সাথে পার্টি তো সবাই করেন কিন্তু এমন কাউকে চেনেন কি যিনি সাপেদের সাথে হুল্লোড়ে মাততে পছন্দ করেন? চমকে ওঠলেন কেন? সত্যিই এমন ঘটনা ঘটেছে। তবে তাকে  প্রায় সবাই চেনেন। তিনি হলিউডের ডাকসাইটে সুন্দরী নিকোল কিডম্যান। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য নিজ মুখে স্বীকার করেছেন এই নায়িকা।
 
পশুপাখি-পোকামাকড়দের বরাবর খুব পছন্দ করেন নিকোল কিডম্যান। ছোটবেলায় মানুষের চেয়ে তাদের সাথেই বেশি সময় কাটাতে ভালোবাসতেন তিনি। সম্প্রতি এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অনেক সময়ই তিনি বন্ধুদের সাথে পার্টি করতেন। তার দাবি, আমন্ত্রিতদের তালিকায় ছিল সাপেরাও। তবে গত হ্যালোউইন থেকে সর্প-সংসর্গ ত্যাগ করতে বাধ্য হয়েছেন এই সুন্দরী। দুই সন্তান সানডে (৬) ও ফেইথ (৪) ভয় পাবে বলেই এই সিদ্ধান্ত, জানান তিনি।
 
ছোট থেকেই বন্যদের প্রতি নিকোলের তীব্র আকর্ষণ। তিনি জানিয়েছেন, প্রিয় পোষ্য হিসেবে এক সময় তার আদরের অন্যতম দাবিদার ছিল আফ্রিকান মাকড়সা। বাড়ির সুইমিং পুলে ভয়ঙ্কর বিষাক্ত প্রজাতির এই মাকড়সাকে তিনি পুষতেন বলে জানান।
 
উল্লেখ্য, এই মাকড়সার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
 
নিকোলের কথায়, ‘এমনই সব প্রাণীদের সাথে আমি বেড়ে উঠেছিলাম। এদের একজন বাড়ির সুইমিং পুলে ঘাঁটি গেড়েছিল। পানির মধ্যে তৈরি হওয়া বুদবুদের ভেতর ও অনায়াসে ঢুকে পড়ত। নাম রেখেছিলাম ফিউনাল ওয়েব। পানিতে নামার আগে খুঁজতে হতো ও কোথায় রয়েছে।’
 
বিষধর সাপ, বিষাক্ত মাকড়সার সাথে এত বন্ধু পাতানো মেয়ে আদৌ কি কোনো জীবজন্তুকে ভয় পান? শুনলে অবাক হবেন, রুপালি পর্দায় উত্তাপ ছড়ানো নিকোল কিডম্যান আতঙ্কে বিবশ হয়ে পড়েন রঙ-বেরঙের চঞ্চল প্রজাপতিদের দেখলে!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা