,

ব্রাহ্মণবাড়িয়া সোমবার হরতাল

hortal 11বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ আশপাশের ১৪ জেলায় হরতালের ডাক দিয়েছে ছাত্রদল।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান হরতাল সফল করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। রোববার সংগঠনের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা ছাড়া অন্য জেলাগুলো হচ্ছে- নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা।

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঠিক দুই দিন আগে শনিবার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি।

গত ৫ জানুয়ারি জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নেওয়ার জন্য বের হলে পুলিশের বাধার মুখে বের হতে পারেননি। পরে সেখান থেকেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা