,

জামিনে মুক্ত রুবেল

robel 11কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল  হোসেন। রোববার বিকাল সাড়ে চারটার দিকে তিনি জামিনে মুক্তি পান।

এর আগে নারী নির্যাতন মামলায় জামিন পান রুবেল হোসেন। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস ৫০ হাজার টাকা মুচলেকায় এ জামিন আদেশ দেন।

এর আগে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক আবেদন নামঞ্জুর করে রুবেলকে জেলহাজতে পাঠিয়েছিলেন।ওই আদেশে আসামি সংক্ষুব্ধ হয়ে আজ রোববার মহানগর দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করেন। এদিন সকালে আসামির আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ এ জামিন আবেদন করেন। সকাল ১০টা ৫০ মিনিটে এ আবেদন শুনানি গ্রহণ করে বিচারক আদেশ পরে দেবেন বলে জানান।
 
গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার জামিন শুনানিতে আসামিপক্ষে অংশ নেন, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ ও অ্যাডভোকেট মাহবুব আলমসহ অন্যান্য আইনজীবীরা। ওই আইনজীবীরা নানাভাবে জাতীয় দলে ক্রিকেটার হিসেবে সামনে বিশ্বকাপ খেলা রুবেলের অপরিহার্যতার বিষয়টি বিচারককে বোঝানোর চেষ্টা করেন।
 
শুনানিকালে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর রীপন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সংবিধান স্বীকৃত নাগরিকদের মৌলিক ও মানবাধিকার বিষয়, উচ্চ আদালতের বিভিন্ন নজির, এধরনের অপরাধে জামিন দেয়ার নেতিবাচক পরিণতির কথা সবিস্তারে তুলে ধরেন।
 
এর আগে গত মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিনে থাকা রুবেল ঢাকার সিএমএম আাদালতে জামিননামা দাখিল করেন। ওইদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমানের আদালতে জামিননামা দাখিলের অনুমতি চেয়ে একটি আবেদন করেন ।
 
গত ১৫ ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট তাকে চার সপ্তাহের জামিন দেন। এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয় ওই আদেশে।
 
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন।
 
মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেন তিনি।মামলা দায়েরের পর রাত সাড়ে ৭টার দিকে নায়িকা হ্যাপীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সি বিভাগে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু কোনো আলামত পাওয়া যায়নি।
 
নবাগত এ নায়িকা ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তার কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা