,

নবীনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

nb 11-1-15আবু কামাল খন্দকার : নবীনগর প্রেসক্লাবের ২০১৫-১৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন রবিবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নরসিংদীর বাণী পত্রিকার প্রতিনিধি আবু কামাল খন্দকার ও সাধারণ সম্পাদক পদে মাইটিভি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি তাজুল ইসলাম, জালাল উদ্দিন মনির, যুগ্ম-সম্পাদক সাইদুল আলম সোরাফ, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও প্রচার সম্পাদক খ.ম হযরত আলী, সাহিত্য সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক সোহরাব হোসেন জুয়েল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পদক মো: জহিরুল হক বুলবুল, কার্যকরী সদস্য মো: আক্কাছ আলী ও ডা: মো: নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল  ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৮ জন সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন উপ-কমিটির আহবায়ক বিটিভির ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি এবং জেলা প্রেসক্লবের সাবেক সভাপতি মুহাম্মদ আরজুর তত্বাবধানে নির্বাচন পরিচালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রনব কুমার ভৌমিক। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা