বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বনভোজন নবীন-প্রবীণের মহামিলনে আনন্দের সারাবেলা

Pressclub Picture-01নিজস্ব প্রতিবেদক : গত ২০ ডিসেম্বর’১৪ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য ছিল একটি স্মরণীয় দিন। দিনটি ছিল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের এক অনাবিল আনন্দময় বনভোজনের কূয়াশার ফাঁকগলে ভোরের সোনালী সূর্য্য যেন সেদিন জানান দিয়েছিল নতুন এক সকালের। ভোরের শিশিরবিন্দুর উষ্ণ পরশ মাখিয়ে নবীন-প্রবীণ সাংবাদিক আর তাদের স্ত্রী-পুত্র কন্যাদের মিলনে মুখরিত হয়ে উঠেছিল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত জগদিশপুর সবুজ চা বাগান। দীর্ঘ ২ বছর পূর্বে বনভোজনের জন্য পর্যায়ক্রমে তিনটি কমিটি গঠন করলেও তারা নির্দিষ্ট সময়ে তা করতে পারেনি। দীর্ঘ প্রতিক্ষার পর শেষ পর্যন্ত প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা ও সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামির বলিষ্ঠ নেতৃত্বের কারণে সম্ভব হয়েছিল এ বনভোজন আয়োজনের। আর বনভোজন কমিটির সদস্য প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-আমীন শাহীন, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান লিমন, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহাজাদা, ক্লাবের সদস্য মোশাররফ হোসেন বেলাল ও ফরহাদুল ইসলাম পারভেজে’র আন্তরিক প্রচেষ্টায় অত্যন্ত সফল ও প্রানবন্ত হয় বনভোজন অনুষ্ঠান। যা প্রেসক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্মৃতিতে অম্লান থাকবে দীর্ঘদিন। শেষ পর্যন্ত বনভোজন সম্পন্ন করতে যুক্ত হন সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। তবে নানাভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খ.আ.ম রশিদুল ইসলাম।

Pressclub Picture-03বনভোজন স্পট হিসেবে জগদিশপুর সবুজ চা বাগানকে বাছাই করতে সহায়তা করেন ডাচ্ বাংলা ব্যাংকের কালীবাড়ী মোড় শাখার ম্যানেজার মোঃ আরিফুর রহমান। বনভোজনের স্থানটি দেখার জন্য কয়েকদিন পূর্বে সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা ও ব্যাংকার আরিফুর রহমান জগদিশপুর চা বাগানে পৌঁছে। সেখানে পৌঁছামাত্র আরিফুর রহমানের বড় ভাই বাগানের ম্যানেজার শাহাদাত হোসেন আমাদের স্বতঃস্ফুর্তভাবে অভ্যর্থনা জানান এবং বনভোজনে সার্বিক সহযোগিতার কথা জানান। তখন আমরা অনেকটাই চিন্তামুক্ত হই। বনভোজনকে ঘিরে সকলের মধ্যেই ছিল উৎসবের আমেজ। বিশেষ করে সাংবাদিকতায় তরুনদের মাঝে প্রেসক্লাবের সদস্য নয় এমন অনেকই না যেতে পেরে দুঃখ প্রকাশও করেন। বনভোজন অনুষ্ঠানটি আনন্দময় করে তোলার জন্য দুটি গ্রুপ করা হয়। প্রেসক্লাব সদস্যরা পরিবার পরিজন নিয়ে আর সহযোগী ও প্রেসক্লাব সংশ্লিষ্টরা সিঙ্গেল। এ নিয়ে কেউ কেউ বিতর্ক তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। কারণ প্রেসক্লাব কার্যকরী কমিটির সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। সকলের জন্য ফিও নির্ধারণ করা হয়। ফি কোনো কথা নয়, বনভোজনকে অংশগ্রহণই ছিল সদস্যদের মধ্যে বিরাট আনন্দ। বনভোজনকে অংশগ্রহণের জন্য ৩টি বাস ব্যবস্থা করা হয়েছিল। এতে সার্বিক সহযোগিতা করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)। বনভোজনের আগ থেকেই নবীন-প্রবীণ সদস্যদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। একে অপরের কাছ থেকে খোঁজখবর নিতে থাকেন। বনভোজনের ২দিন পূর্বে তীব্র শৈত্যপ্রবাহ থাকায় ২/১ একজন সদস্য তারিখ পরিবর্তনের কথা বললেও সবকিছু ঠিক, সেই মূহুর্তে তা বাতিলের বিপক্ষেই ছিল বেশীর ভাগ সদস্য। বনভোজনের ২দিন আগ থেকে সকলকেই জানিয়ে দেয়া হয় সকাল ৭টার মধ্যে প্রেসক্লাবে এসে জড়ো হওয়ার জন্য। সবাই একটু বিলম্বে আসায় বাস ৩টি সকাল ৯টায় জগদিশপুর চা বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। আগের দিন বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির কর্মসূচী থাকায় পরদিন সকালে আমি আমার সহধর্মিনীকে নিয়ে চান্দুরা থেকে বাসে যুক্ত হই। বাসে উঠা মাত্রই সকালের নাস্তা হিসেবে ভুনা খিচুরীর প্যাকেট দেওয়া হয়। আমরা সকাল সোয়া ১০টায় জগদিশপুর চা বাগানে পৌঁছি। মূল ভেন্যুর দিকে সকলে হাটতে শুরু করে। সবাই সবার আনন্দ বেদনার সারথী হয়ে। অনেক অপরিচিত মুখই পরিচিত হয়ে উঠেন বন্ধনের আবদ্ধে। অপরিচিত ভাই-ভাবীরা হয়ে উঠে ঠিক যেন সহোদর। সেখান থেকে আধা কিলোমিটার দূরে আমাদের নির্ধারিত স্পটে যাই। গাড়ী থেকে নামার পরপরই আশিকুর রহমান মিঠু ও ফরহাদুল ইসলাম পারভেজ সকল শিশু-কিশোরদের মধ্যে চকলেট ও পটেটো চিপস বিতরণ করেন। অবশ্যই আগের দিন রাতে প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পাঠাগার সম্পাদক বাজার সদাই সম্পন্ন করে রেখেছিলেন। আর সকালের নাস্তার ব্যবস্থা করেছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং আগের রাতে র‌্যাফেল ড্র কূপন ছাপার ব্যবস্থা করেছিলেন সৈয়দ মোঃ আকরাম ও ফরহাদুল ইসলাম পারভেজ। সেখানে পৌঁছামাত্র প্রেসক্লাব সেক্রেটারী রিয়াজউদ্দিন জামি, বনভোজন কমিটির সদস্য লিমন ও শাহজাদা বাবুর্চিকে রান্নার স্থান দেখিয়ে সবকিছু প্রেসক্লাবের অফিস সহকারী বজলুর রহমানকে বুঝিয়ে দেন। ততক্ষণে সকলেই এদিক-ওদিক ছুটাছুটি শুরু করে ছবি তুলতে শুরু করে। বিশেষ করে তরুনদের ছবি তুলতে বেশী উৎসাহী দেখা যায়। পরে সবাই ব্রিটিশ আমলে নির্মিত ম্যানেজার বাংলোতে পৌঁছলে সেখানে ম্যানেজার শাহাদাত হোসেন সকলের সাথে পরিচিত হয়ে তিনিও সাংবাদিকদের সাথে খুশ গল্পে যুক্ত হন। এরই ফাকে সেখানের কর্মচারী মানিককে নির্দেশ দেন সকলকে চা খাওয়ানোর জন্য। এ সময় সিনিয়র সাংবাদিক নুরুল হোসেন, মোহাম্মদ আরজু, প্রেসক্লাব সভাপতি মিজানুর রেজা, প্রবীণ সাংবাদিক স.ম সিরাজুল ইসলাম, খ.আ.ম রশিদুল ইসলাম, কাউসার এমরান, বাদল গুহ ও আবেদুল হকসহ প্রবীণরা বসে গল্প-গুজব শুরু করেন। এ সময় সাংবাদিকদের পরিবারের সদস্যরা একে অপরের সাথে পরিচিত হন এবং বনভোজন অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকেন। আর অন্যদিকে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা নানা দলে বিভক্ত হয়ে গল্প-গুজবে চা বাগান এলাকার সুন্দর পরিবেশ দেখতে দেখতে ছবিও তুলতে থাকেন। ছবি তোলায় এগিয়ে ছিলেন ইব্রাহীম খান সাদত, মীর শাহীন, মজিবুর রহমান খান, জসিম উদ্দিন, আকলিমা আক্তার শিউলী, মোশাররফ হোসেন বেলাল, শিহাব উদ্দিন বিপু, উজ্জ্বল চক্রবর্তী, জালাল উদ্দিন রুমী, নজরুল ইসলাম শাহজাদা, মোঃ আশিকুর রহমান মিঠু, মোজাম্মেল চৌধুরী, শফিকুল ইসলাম, মাসুক হৃদয়, মাফুকুর রহমান জ্যাকি, আশিক মান্নান হিমেল, মনিরুজ্জামান পলাশ ও আজিজুর রহমান পায়েল, আবুল হাসানাত সাবেরীন ভূইয়া লিটন ও সঞ্চয়। ছবি তোলার সাথে সাথেই সামাজিক গণমাধ্যম ফেইসবুকে পোষ্ট করে একে অপরের সাথে শেয়ার শুরু করেন। বিশেষ করে শিশু-কিশোররা ছিল আনন্দে উদ্বেলিত। এ সময় পরিবার পরিজন নিয়ে সাংবাদিক মঞ্জুরুল আলম বনভোজনে যুক্ত হন। এরই ফাকে বনভোজনে অংশগ্রহণ করতে না পারায় প্রেসক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু দফায় দফায় ফোন দিয়ে সকলের খোঁজ খবর নেন। বেলা বাড়ার সাথে সাথে সাংবাদিকদের কাছে চিরতরুন নামে পরিচিত মোহাম্মদ আরজু মাইক হাতে নিয়ে সকলকে বনভোজনের মূলমঞ্চে সমবেত হবার আহ্বান জানানোর সময় তার সাথে যুক্ত হন উপস্থাপক আল আমীন শাহীন। এর মধ্যে চা বাগানের সীমানায় পৌঁছে আমাকে ফোন দেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ সকলের প্রিয় আব্দুর রব। আমি ও একুশে টিভি’র প্রতিনিধি মীর মোঃ শাহীন একটু এগিয়ে গিয়ে তাকে মূল স্পটে নিয়ে আসি। তিনি সাংবাদিকদের মিলনমেলা দেখে অভিভূত হয়ে উঠে নিজেও আড্ডায় মেতে উঠেন।
পরে বেলা ২টায় শাহজাদা ও লিমনের তত্ত্বাবধানে সকলকে একযোগে খাবার সরবরাহ করা হয়। খাবারের মেন্যুতে ছিল সবজি, মাছ, মুরগীর মাংস ও মুগ ডাল। খাবার শেষে বাবুর্চি সাইদুর রহমানের চরম প্রশংসা করেন সকলেই। দুপুর শেষে বিকালে নবীন-প্রবীণরা হারিয়ে যায় স্মৃতিচারণে আর সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে স্মৃতি চারণ ও অনুভূতি ব্যক্ত করেন প্রবীণ সাংবাদিক আলহাজ্ব নূরুল  হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক খ. আ. ম. রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কাউসার এমরান, প্রবীণ সাংবাদিক স.ম সিরাজুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ও সম্পাদক মঞ্জুরুল আলম, দীপক চৌধুরী বাপ্পী, সৈয়দ মোঃ আকরাম, মফিজুর রহমান লিমন, পিযুষ কান্তি আচার্য্য, নজরুল ইসলাম শাহাজাদা,ফরহাদুল ইসলাম পারভেজ, তোফাজ্জল হোসেন, নিয়াজ মুহাম্মদ খান বিটু প্রমুখ। এছাড়া অতিথি হিসেবে অনুভূতি ব্যক্ত করেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রব ও জগদীশপুর ন্যাশনাল টি গার্ডেনের ম্যানেজার শাহাদাত হোসেন। অনুষ্ঠানের বক্তৃতা চলাকালে দর্শক সারি থেকে সাংবাদিক পরিবারের সদস্যরা অনুভূতি ব্যক্ত করেন। তারা হলেন-আলহাজ্ব নূরুল হোসেনের সহধর্মিনী দেওয়ান ফয়জুন্নাহার, সৈয়দ মিজানুর রেজার সহধর্মিনী লায়লা আক্তার ডলি, মঞ্জুরুল আলমের সহধর্মিনী ডালিয়া আলম, সিরাজুল ইসলামের সহধর্মিনী হেলেনা আক্তার, রিয়াজউদ্দিন জামির সহধর্মিনী রিনা আক্তার, আল আমীন শাহীনের সহধর্মিনী মুর্শেদা আমিন মিলি, সৈয়দ মোঃ আকরামের সহধর্মিনী রাহমা সুলতানা, দীপক চৌধুরী বাপ্পীর সহধর্মিনী মাধুরী চৌধুরী, মফিজুর রহমান লিমনের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা, নজরুল ইসলাম শাহাজাদার সহধর্মিনী রোকেয়া নাসরীন কেয়া, ফরহাদুল ইসলাম পারভেজের সহধর্মিনী নাফিসা সুলতানা লিপা, আশিকুল ইসলামের সহধর্মিনী শামীমা ইসলাম, ইব্রাহীম খান সাদত এর সহধর্মিনী তাসলিমা আক্তার পপি, তোফাজ্জল হোসেনের সহধর্মিনী নূরুন্নাহার বেগম, শাহজাহান সাজুর সহধর্মিনী জোসনা আক্তার প্রমুখ। অবশ্যই সাংবাদিক মোহাম্মদ আরজুর সহধর্মিনী আয়েশা আক্তার ডলি উপস্থাপক আল-আমীন শাহীনের অনুরোধে অনুভূতি ব্যক্ত না করলেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার অনুরোধ জানান। সাংবাদিক পরিবারের অন্যান্য সদস্যরা বনভোজনের ধারাবাহিকতা রক্ষা করতে কমিটির কর্মকর্তাদের অনুরোধ জানান।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করেন সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ, ফরহাদুল ইসলাম পারভেজের স্ত্রী নাফিসা সুলতানা লিপা, তার কন্যা নাজিফা ইসলাম অধরা, সাংবাদিক লিমনের পুত্র মাহাথির রহমান, সাংবাদিক জামির পুত্র সাদমান, সাংবাদিক তোফাজ্জলের কন্যা তাহিরাতুল স্নিগ্ধা  মঞ্জুরুল আলমের পুত্র তাহসান বীন কল্প, সঙ্গীত পরিবেশন করেন মঞ্জুরুল আলমের কন্যা ইশতি বিনতে আলম হৃদিলা, আল আমীন শাহীনের সহধর্মিনী মুর্শেদা আমিন মিলি, শাহজাদার সহধর্মিনী নাসরিন সুলতানা কেয়া।
Pressclub Picture-02অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। এ সময় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে উপহার সামগ্রী প্রদান করেন। অতঃপর সন্ধ্যায় আবারও মিলনমেলায় দেখা হবে এই প্রত্যয়ে নীড়ে ফেরার পথে জগদীশপুর চা বাগান ত্যাগ করেন সবাই।