,

বিজয়নগরে আড়াই লক্ষ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার : প্রাইভেটকার জব্দ

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : গাঁজা ছিল ১০০ কেজি, কিন্তু পুলিশ উদ্ধার দেখিয়েছে ৫০ কেজি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। বাকী গাঁজাগুলো গেল কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজা উদ্ধারের সময় এ ঘটনাটি ঘটে। গত শনিবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে উপজেলার চম্পকনগর বাজার এলাকায় একটি প্রাইভেটকার  (ঢাকা মেট্রো-গ-১৫-৮৮৯০) তল্লাশি চালিয়ে ওই গাঁজাগুলো উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী লিটন কর্মকার (৪২) কে গ্রেফতার করে। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার কালী মোহন সাহার বাড়ির সুনির্মল কর্মকারের ছেলে। মাদক পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। চম্পকনগর বাজারের লোকজন জানায়, গাঁজা উদ্ধার হয়েছিল ১০০ কেজি। ওই সময় এক লোক গাড়ি থেকে পালিয়ে যায়। গতকাল ওই গাঁজা ৫০ কেজি হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য আড়াই লক্ষ টাকা বলে পুলিশ জানায়।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ