,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উপস্থিতিতে বিএনপি’র বিক্ষোভ

BNP Logo mainনিজস্ব প্রতিবেদক : বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবীতে গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। দুপুর প্রায় ১২টার দিকে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রায় সহশ্রাধিক নেতাকর্মী বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে মিছিল বের করে। মিছিলটি কালীবাড়ি মোড় হয়ে পাওয়ার হাউজ রোডে গিয়ে শেষ হয়। বিএনপি’র মিছিলকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়। অবরোধ চলাকালে গত শনিবার রাতে শহরের বাইপাস এলাকায় বাংলাদেশ টেলিভিশনের রিলে সেন্টারের সামনে ট্রাকে আগুন দেয় বিএনপি’র কর্মীরা। এসময় বেশ কয়েকটি হাত বোমার বিষ্ফোরণ ঘটায়। এদিকে গতকাল দুপুরে শহরের জেল রোড ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ১০টি ককটেল বিষ্ফোরণ ঘটায় বিএনপি’র কর্মীরা। জেলা বিএনপি’র নেতৃবৃন্দ জানান, গ্রেফতারের নামে পুলিশ তল্লাশির নামে বাড়ির লোকজনকে হয়রানি করছে। বাড়িঘরের জিনিসপত্র ভাংচুর এমনকি বাড়ির গেইট ভাংচুর,  নিরপরাধ লোকজনকে গ্রেফতার করছে পুলিশ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ