,

অতীত আদর্শের পথে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে

ali jaker আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস শেখাতে হবে। নইলে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও হাজার মা-বোনের ইজ্জতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আমাদের সন্তানদেরকে স্বর্ণোজ্জ্বল অতীতের কথা বলতে হবে। সেই অতীত আদর্শের পথে নতুন প্রজন্মকে উজ্জীবিত করালে আমরা দেখতে পাবো নতুন সূর্যোদয়’।
তিনি আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নবীনগরের কথা’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা উৎসবে ওই পত্রিকাটির সম্পাদক মন্ডলীর সভাপতি হিসেবে উদ্বোধকের বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞ’ এই অঙ্গিকার নিয়ে নবীনগর উপজেলা থেকে এই পত্রিকাটি আত্মপ্রকাশ করেছে।  
পত্রিকাটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিটিভির প্রযোজক শিশু সাহিত্যিক আলী ইমাম চৌধুরী ও সময় টেলিভিশনের বার্তা প্রধান দেশ বরেণ্য সাংবাদিক তুষার আবদুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগরের উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক গতিপথ-এর সম্পাদক জাবেদ রহিম বিজন, অ্যাডভোকেট সুধাংশু রঞ্জন সাহা। প্রকাশনা উৎসবে পত্রিকাটির তিন সেরা লেখককে সম্মাননা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ