বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শমসের মবিন ৫ দিনের রিমান্ডে

samsherআদালত প্রতিবেদক :বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত এ আদেশ দিয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শমসের মবিন চৌধুরীকে বিকেল সাড়ে তিনটার দিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

এরপর শাহবাগ থানার পরিদর্শক শহিদুল হক ভূঁইয়া শমসের মবিন চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেন। বিকেলে শুনানি শেষে সাড়ে চারটা দিকে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানার জিআরও মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বৃহস্পতিবার রাতে শমসের মবিন চৌধুরীর স্ত্রী সাহেদা ইয়াসমিন চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শমসের মবিন চৌধুরীকে ওয়ারেন্ট বা অভিযোগ ছাড়াই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। তখন তিনি তার বনানী ডিওএইচএসের বাসায় অবস্থান করছিলেন।

এরপর রাত ১২টা ১০ মিনিটে শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার বিকেলে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা