,

ইয়েমেনে গাড়িবোমা হামলা, নিহত ৩৮

yemen_54637 (1)আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের রাজধানী সানায় পুলিশ কলেজের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, আজ বুধবারের এই ঘটনায় নিহতের পাশাপাশি প্রায় ৫০ জনের মতো আহত হয়েছে।পুলিশ এ্কাডেমি অফিসার্স ক্লাবের কাছে হাউথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে প্রচণ্ড ধোঁয়া বের হয়। তবে এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, শিয়া সম্প্রদায়ভিত্তিক হাউথি বিদ্রোহীদের লক্ষ্য করে সুন্নি সম্প্রদায়ভিত্তিক কোনো সংগঠন এ হামলা চালিয়ে থাকতে পারে। এদিকে সরকারি বাহিনীকে হটিয়ে ইতোমধ্যে সানাসহ দেশটির বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে হাউথি বিদ্রোহীরা। আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ