,

দেশে ফিরেই ব্যস্ত পিয়া

57832_e1বিনোদন প্রতিবেদক :দুই মাস পর দেশে ফিরলেন চলতি সময়ের আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। দিল্লির মাসকট ম্যানেজমেন্টের হয়ে এই সময়ে একাধিক প্রজেক্টের কাজ সফলভাবে করেছেন তিনি। এদিকে দেশে এসেই ব্যস্ত হয়ে পড়েছেন পিয়া। গতকালই ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবির পোস্টারের ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। এই ছবিটি চলতি বছরের মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে তিনি অভিনয় করেছেন অপূর্ব’র বিপরীতে। এদিকে নতুন একটি টিভিসিতে দেখা যাবে পিয়াকে। ‘মাইসেল’ ব্র্যান্ডের মোবাইল সেটের বিজ্ঞাপনের শুটিংয়ে আজই অংশ নেবেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আহমেদ জামান সঞ্জীব। খুব শিগগিরই পিয়ার এ বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে অনএয়ার হবে বলেও জানিয়েছেন তিনি। তবে বিজ্ঞাপনের কাজ শেষ করেই আগামীকাল অর্থাৎ ৮ই জানুয়ারি পিয়া উড়াল দিচ্ছেন ব্যাংককে। সেখানে ছুটি কাটাতেই যাবেন তিনি। কয়েকদিন সেখানে কাটিয়ে দেশে ফিরে নতুন ছবির কাজ শুরু করার কথা রয়েছে তার। তবে দীর্ঘ ২ মাস পর ঢাকায় ফিরে পিয়া এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, আসলে এতদিন কখনও বাইরে থাকিনি। টানা দুই মাস দিল্লিতে থাকলাম, বিভিন্ন প্রজেক্টে কাজ করলাম। অনেক ভাল রেসপন্সও পেয়েছি। কিছু কাজ আরও পরে প্রকাশ পাবে। এখন দেশে এসে অনেক ভাল লাগছে। কারণ, নিজের দেশের চেয়ে স্বস্তি ও শান্তির জায়গা পৃথিবীর কোথাও নেই। তবে দেশে এসেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। আগামীকাল ব্যাংকক যাচ্ছি কাজ থেকে খানিক বিরতি নিতে। সেখান থেকে এসেই হয়তো নতুন কাজে মনোযোগী হবো। উল্লেখ্য, গত বছরের নভেম্বরের শুরুতেই মাসকট ম্যানেজমেন্টের সঙ্গে মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়ে দিল্লিতে যান পিয়া। সেখানে নাইকনসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এর বাইরে ভারতের রুটস ব্যান্ডের ‘মোরে সাইয়া’ শিরোনামে গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি। সর্বশেষ একটি ক্যালেন্ডারের মডেল হিসেবে হিজাব পরে পোজ দিয়েছেন পিয়া। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলভাবে অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন র‌্যাম্প মডেলিং থেকে আসা এ পর্দাকন্যা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ