,

তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

tarek 7ডেস্ক রির্পোট : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত।এক রিট আবেদনের প্রাথমিক শুনানী শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার সকালে এ আদেশ দেন।

একই সঙ্গে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার ও প্রকাশ বন্ধে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

হাইকোর্ট তার আদেশে এ রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারেক রহমানের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানী করেন এ্যাডভোকেট শ ম রেজাউল করিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানী করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

রিটকারীর আইনজীবী তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।

আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, তারেকের পাসপোর্টের কী অবস্থা, তিনি তার পাসপোর্টের মেয়াদ বাড়িয়েছেন কি-না ও তারেক রহমানের বর্তমান অবস্থান কী, তা আদালতকে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী এক মাসের মধ্যে পররাষ্ট্র সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রকাশ ও প্রচার না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে মঙ্গলবার আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে বলা হয়, তারেক একজন ফেরারী আসামী। তিনি অসাংবিধানিক ও বেআইনিভাবে বক্তব্য দিচ্ছেন। এর মাধ্যমে জনমনে সন্দেহ সৃষ্টি হতে পারে এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সুতরাং তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার ও প্রকাশ না করার নির্দেশ দেওয়া হোক।

thereport24.com

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা