বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন জীবনে আপনার প্রতি স্বামীর আগ্রহ ধরে রাখুন ৭টি কৌশলে

love for everডেস্ক রির্পোট : বিয়ের কিছু বছর যেতে না যেতেই সমস্যাটি প্রকট হয়ে ওঠে। আর সেটা হচ্ছে স্বামী-স্ত্রীর মাঝে যৌন আগ্রহ কমে যায়, ভাটার টান পড়ে সম্পর্কে। বিশেষ করে বেশিরভাগ স্বামীই আগ্রহ হারিয়ে ফেলেন স্ত্রীর প্রতি আর আকর্ষণ অনুভব করতে থাকেন অন্য নারীদের প্রতি। অনেকে জড়িয়ে যান পরকীয়াতেও! স্ত্রীর ওজন বৃদ্ধি, সন্তান হওয়া, কিংবা স্রেফ "একঘেয়ে লাগছে" ইত্যাদি বাহানায় বাড়তে থাকে স্বামী-স্ত্রীর দূরত্ব।

সমাধান কি এই সমস্যার? কীভাবে বৃদ্ধি করুবেন যৌন জীবনে আপনার প্রতি স্বামীর আগ্রহ?
শরীরের যত্ন নিন

যৌনতার সাথে শরীরের সম্পর্ক সবচাইতে বেশি। "ভালোবাসায় বান্দরকেও সুন্দর লাগে"- এই ধরণের চিন্তা ভাবনা বাদ দিন। নিজের শরীরের ভালো যত্ন নিন নিজেকে আকর্ষণীয় রাখতে। পরিষ্কার থাকুন, নিয়মিত হাত পায়ের যত্ন নিন, ওজনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, ভালো সুগন্ধী ব্যবহার করুন, চুলগুলোকে সুন্দর রাখুন। এইসবই পুরুষদের অত্যন্ত পছন্দ। এছাড়াও নিয়মিত ওয়াক্স করান, গোপন অঙ্গের বিশেষ যত্ন নিন।
কিনে ফেলুন আকর্ষণীয় নাইটি ও অন্তর্বাস

সাধারণ ঘরের কাপড়ে কি আপনাকে দেখতে আকর্ষণীয় লাগে? নিশ্চয়ই নয়! বেডরুমে আকর্ষণীয় হয়ে উঠতে ব্যবহার করুন স্টাইলিশ ও ভিন্নধর্মী সব পোশাক।
পরিবেশ তৈরি রাখুন রোমান্টিক মুডের জন্য

সাথে সন্তান নিয়ে শুয়েছেন, বা দিনশেষে কাজ করে এলোমেলো ভঙ্গিতে বিছানায় এসেছেন- এমন হলে কি যৌন জীবনে আগ্রহ থাকে? কারোই তো থাকে না। সুন্দর রোমান্টিক সম্পর্কের জন্য মিষ্টি পরিবেশও চাই। শোবার ঘরকে আকর্ষণীয় করে তুলুন, মিষ্টি আলো ব্যবহার করুন। মমের আলো, শান্ত মিউজিক ইত্যাদি সবই রোমান্সকে করে তোলে আনন্দময়।
কখনো নিজেই উদ্যোগী হয়ে উঠুন

সবসময় অপেক্ষা করে স্বামী আপনাকে কাছে ডাকবেন? নিজেই উদ্যোগী হয়ে উঠুন, তাঁর কাছে যান, যৌন মিলনের আগ্রহ প্রকাশ করুন ভালোবাসার সাথে। এটা আপনাকে করে তুলবে অন্যরকম আকর্ষণীয়।
চিরচেনা যৌন আচরণের বাইরে কিছু করুন

প্রত্যেক দম্পতির মাঝেই একান্ত পরিচিত কিছু যৌন আচরণ থাকে আর তাঁরা সেগুলতেই খুব অভ্যস্ত হয়ে যান। এই অভ্যস্ততা থেকে বের হয়ে আসুন, করুন একদম অন্যরকম কিছু আচরণ। নিজের স্ত্রীকে প্রেমিকার মত আচরণ করতে দেখলে খুশি হন সকল পুরুষই।
নতুন কিছু করতে ভয় পাবেন না

যৌনতার ক্ষেত্রে অ্যাডভেঞ্চারাস হয়ে উঠুন। নতুন স্টাইল, নতুন ভঙ্গি , নতুন কৌশল চেষ্টা করে দেখতে মোটেও লজ্জা বা সংকোচ বোধ করবেন না। পুরুষেরা ভালোবাসেন এমন নারীদের যারা কিনা যৌনতায় অ্যাডভেঞ্চার করতে আগ্রহী।
তাঁর প্রশংসা করুন, বাহবা দিন

একান্ত মুহূর্তে স্বামীর প্রশংসা করুন। তাঁকে বলুন যে আপনি কতটা সুখী বা তাঁকে কত তীব্র ভাবে চান। দেখবেন, স্বামীর একটা অন্যরকম আগ্রহ জন্মে যাবে আপনার প্রতি।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা