,

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহের সময়সূচি

BD Timডেস্ক রির্পোট : দোরগোড়ায় চলে এসেছে ক্রিকেট বিশ্বকাপ। আর মাত্র ৩৯ দিন পর পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপ ২০১৫-এর। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১৪টি দেশ। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ।

প্রথম পর্বে মোট ৪২টি ম্যাচের মধ্যে বাংলাদেশের ম্যাচ ৬টি। এর মধ্যে ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচটি অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত হবে। এরপর একে একে পুল ‘এ’ তে থাকা আরো পাঁচটি দেশের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে ঘোষিত হয়েছে বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড।

প্রিয় পাঠক, এবার এক নজরে দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি:

১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম আফগানিস্তান। শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: ক্যানবেরা

২১ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সকাল ৮.৩০ মিনিটে। ভেন্যু: ব্রিসবেন

২৬ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে খেলাটি। ভেন্যু: মেলবোর্ন

০৫ মার্চ, বাংলাদেশ বনাম স্কটল্যান্ড। এই খেলাটিও শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: নেলসন

০৯ মার্চ, বাংলাদেশ বনাম ইংল্যান্ড। এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: অ্যাডিলেড ওভাল

১৩ মার্চ, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। এই খেলাটি শুরু হবে সকাল ৯.০০ টায়। ভেন্যু: হ্যামিল্টন

এছাড়াও বিশ্বকাপ শুরুর পূর্বে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে টাইগাররা। ৯ ফেব্রয়ারি সিডনির অলিম্পিক পার্ক ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১২ ফেব্রয়ারি একই মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী।


পুল ‘এ’ তে থাকা ৭ দল: অস্ট্রেলিয়া, শ্রীলংকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান ও স্কটল্যান্ড।
পুল ‘বি’ তে থাকা ৭ দল: ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও আরব আমিরাত

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ