,

পিপার স্প্রেতে অসুস্থ খালেদা জিয়া

khaleda 5 janডেস্ক রির্পোট : পুলিশের ছোঁড়া পিপার স্প্রে গ্যাসের ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার রাত সাড়ে ৭ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

তিনি বলেন, পিপার স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। সেখানে অবস্থান করা অন্যরা অসুস্থ হয়ে পড়েছেন। বিএনপি চেয়ারপারসনের শরীরিক অবস্থা চেকআপ করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা হয়েছে।

গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়াপারসন ‘গণতন্ত্র হত্যা’ দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নেওয়ার জন্য এদিন বিকেল পৌনে ৪ টার দিকে রওনা হন।

কিন্তু মাত্র ১০ গজ দুরত্বে এসেই তার ঢাকা মেট্রো ঘ ১৩-২৬১২ গাড়িটি প্রধান ফটকে কাছে আটকে যায়। কারণ প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃক্সখলা বাহিনী আগেই তালা ঝুলিয়ে দেয়।

বেশ কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নয়াপল্টনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিচে নেমে আসলে উপস্থিত মহিলা দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের সেøাগান শুরু করেন। বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের কাছে গেট খুলে দেওয়ার অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা প্রাক্তন আইজিপি এম এ কাইয়ুম।

কিন্তু গেট না খোলায় নেতাকর্মীরা গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে অপর পাশ দিয়ে পিপার স্প্রে ছোঁড়ে পুলিশ। এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হন।

এর মধ্যে অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির ফটো সাংবাদিক মেহেদী জামান, টাইমনিউজবিডি.কমের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হক তুহিন ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান আহত হন।

এছাড়া খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও গুলশান অফিসের কর্মকর্তা জসিম উদ্দিন গুরুতর আহত হন।

এছাড়া সাবেক এমপি আশিফা আশরাফি পাপিয়া, নিলুফার ইয়াসমিন চৌধুরী মনিসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

পুলিশের নিক্ষেপ করা পিপার স্প্রের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এখানে কি ঘটেছে, যে পিপার স্প্রে নিক্ষেপ করতে হলো। কেন এই কাজ করলেন? দেখছেন না কথা বলছি। কথাও বলতে দেবেন না নাকি। পুলিশ চুপ করে থাকলেই তো হয়।

তিনি বলেন, পুলিশ বাহিনীর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু একটি বিশেষ জেলার পুলিশ এই বাহিনীর ইমেজ নষ্ট করছে। এই বাহিনীর মধ্যে দলীয় এজেন্ট ঢুকে গেছে। বাড়াবাড়ি করবেন না, এর পরিণতি ভালো হবেনা।

এদিকে বক্তব্যের সময়ই খালেদা জিয়া পিপার স্প্রের কারণে অনেকটা অসুস্থ হয়ে পড়েন। তাকে একাধিবার কাশতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা