,

দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো পরিস্থিতি নেই : রওশন

rowson-eashad_200058ডেস্ক রির্পোট:বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, দেশে এখন মধ্যবর্তী নির্বাচনের মতো কোনো পরিস্থিতি নেই। জনগণ এ মুহূর্তে নির্বাচন চায় না। অর্থনীতি, সামাজিক সূচকে দেশের উন্নতি হয়েছে। এখন জনমতে স্বস্তি আছে।

সোমবার সকালে নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এসব কথা বলেন।
রওশন বলেন, এখন দেশের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে। বিএনপি যে আন্দোলন করছে, তা তাদের নেতা-কর্মীরা করছেন। তাদের সঙ্গে জনগণ নেই।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করা হলে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। চীন, জাপান বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে এসেছে, তারা পিছিয়ে যাবে। এতে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
জাতীয় পার্টির যেসব মন্ত্রী আছেন, তাদের মন্ত্রিপরিষদ থেকে বের করে আনার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান রওশন।
খালেদা জিয়াকে অবরুদ্ধ করা নিয়ে রওশন বলেন, সরকার বলেছে নিরাপত্তার জন্য এটা করেছে। সে ক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। তবে অগণতান্ত্রিক কারণে খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হলে আমরা তা সমর্থন করি না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ