,

সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

pm 4নির্বাচনের বর্ষপূর্তিতে আগামীকাল সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সব সরকারি ও বেসরকারি সম্প্রচার মাধ্যম তার ভাষণ একযোগে প্রচার করবে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম আহমেদ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান বিরোধী জোট বিএনপি-জামায়াতসহ নিবন্ধিত ৪১টি রাজনৈতিক দলের ৩০টির বর্জনের মধ্যে গত বছরের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ব্যাপক সহিসংতার মধ্যে ওই নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। মোট ৩০০ আসনের মধ্যে বিনাভোটে সংখ্যাগরিষ্ঠ ১৫৪ আসন আগেই জিতে নেয়। বাকি আসনের নির্বাচনও ছিল প্রতীকী।

ক্ষমতাসীন দলটি এ বছর দিনটি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ এবং  বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালনের জন্য ঢাকায় কর্মসূচি দিলে সৃষ্টি হয় উত্তেজনা। ঢাকা মহানগরে রবিবার বিকাল থেকে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা