,

রোববার বিশ্বকাপের দল ঘোষণা

BD Timঅপেক্ষার পালা শেষ। রোববার বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবির নির্বাচক প্যানেল। এ সময় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত থাকবেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ১১তম ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্কটল্যান্ড।

বিশ্বকাপের জন্যে গত ৬ ডিসেম্বর ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়।

৩০ সদস্যের প্রাথমিক দল : মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মার্শাল আইয়্যুব, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস সানী, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাশ, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান শুভ, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, আরাফাত সানী, মো. মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম, নাঈম ইসলাম, জুবায়ের হোসেন লিখন এবং মোহাম্মদ শহীদ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা