বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানা উৎপাদন শুরু : ক্ষতি ৪৮০ কোটি টাকার

as firtilizer comনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা গ্যাস সংকটে ৬‘মাস ও যান্ত্রিক ত্রুটির কারনে আরো ২মাসসহ মোট ৮ মাস বন্ধ থাকার গতকাল শুক্রবার সকাল থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। এদিকে কারখানা দীর্ঘ ৮ মাস বন্ধ থাকায় প্রতিদিন দেড় হাজার টন উৎপাদন ক্ষমতা হিসাবে প্রায় ৪৮০ কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে ৩ লাখ টন সার উৎপাদন ব্যাহত হয়েছে।ফলে চলতি অর্থ বছরে ইউরিয়া সারের উৎপাদনে লক্ষ্যমাত্র অর্জনও ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। প্রায় শুণ্যের কোটায় নেমে এসেছে কারখানার নিজস্ব উৎপাদিত ইউরিয়া সারের মজুদ। তবে বিদেশ থেকে উচ্চ মূল্যে ইউরিয়া সার আমদানী করে কারখানার অধীনস্থ ৭ জেলার ডিলারদের সার সরবরাহ স্বাভাবীক রাখা হয়েছে। এতে করে কারখানার অধীনস্থ জেলা গুলোতে তেমন কোন সার সংকটের সৃষ্টি হয়নি ।
কারখানার কারিগরি বিভাগ সূত্রে সুত্রে জানা যায় গ্যাস সংকটের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে আগষ্ট পর্যন্ত কারখানা প্রায় ৬ মাস উৎপাদন বন্ধ ছিল। সেপ্টেম্বরের শুরুতে গ্যাস সরবরাহ দেয়া হলেও গ্যাসের চাপ কম, বয়লার ইউনিটের সুপার হিটারে ত্রুটি, পাম্প নষ্ট হওয়াসহ বিভিন্ন ত্রুটির কারণে কারখানা কমপক্ষে আরো ১০ দিন উৎপাদন বন্ধ থাকে।সর্বশেষ গত ৩ নভেম্বর কারখানার সিংগ্যাস কম্প্রেসারের রোটর নস্ট হয়ে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে স্পেয়ার পার্টস হিসেবে রক্ষিত অপর একটি রোটর ইতালি থেকে সংস্কার কাজ করে এনে প্রতিস্থাপন করে দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৭টা থেকে কারখানা পূনরায় ইউরিয়া সার উৎপাদন চালু করা হয়।এদিকে প্রতি টন সারের বিক্রয় মূল্য ১৪ হাজার টাকা হিসাবে কারখানার দীর্ঘ ৮ মাস বন্ধ থাকায় প্রায় ৪৮০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৬০ হাজার টন সার উৎপাদন ব্যাহত হয়েছে।এতে করে বিসিআইসির এই লাভজনক প্রতিষ্ঠানটি লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাশাপাশি চলতি অর্থ বছরে ইউরিয়া সার উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনও ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।
এব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম জানান, যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শুক্রবার সকাল থেকে ইউরিয়া সার উৎপাদন চালু করা হয়েছে।তিনি বলে চলতি অর্থ বছরে বিসিআইসি থেকে প্রথমে ১ লাখ ৮০ হাজার টন উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।পরে ৪০ হাজার টন কমিয়ে ১ লাখ ৪০ হাজার টন করা হয়েছে।গ্যাস সরবরাহ স্বাভাবীক থাকলে এবং আর কোন যান্ত্রীক ত্রুটি দেখা না দিলে উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
কারখানার সারের মজুদ সর্ম্পকে মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, কারখানার নিজস্ব উৎপাদিত ইউরিয়া সারের মজুদ ৬৩৯ মেট্রিক টন। ফলে কৃষক পর্যায়ে সারের ঘাটতি বা সার সংকটের সম্ভাবনা নেই।তাছাড়া আমদানিকৃত সারের মজুদ রয়েছে ৪৭‘হাজার ৬৬৩ মেট্রিক টন।আমদানীকৃত আরো সার আসছে।আমদানী করা সার ৭ জেলার ডিলারদের সরবরাহ করা হচ্ছে সুতরাং সার সংকটের কোন সম্ভাবনা নেই।