আশুগঞ্জে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবাষিকী পালিত
ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে আশুগঞ্জ শ্রম কল্যান কেন্দ্রে থেকে শোভাযাত্রা বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর, রেলগেইট এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমকল্যান চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি স্বপন মিয়া, বাক্কী, শামীম, মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক জনি সওদাগর, প্রচার সম্পাদক মীর সুমন, সাহিত্য বিষয়ক সম্পাদক কামরুল হাসান, আশুগঞ্জ বন্দর ছাত্রদলের সাধারন সম্পাদক মাইনুদ্দিন রাজা, সাংগঠনিক সম্পাদক জিয়ন মিয়া, আশুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক মাহফুজুর রহামান, আড়াইসিধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরহাদ মাধুর, সাধারন সম্পাদক সুমন সিরাজী, লালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক নিয়ামুল হানান, তালশহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুনায়েদ মিয়া, সাধারন সম্পাদক রাসেল মিয়া, শরিফপুর ইউনিয়নের সহ-সভাপতি স্বপন মিয়া, সাধারন সম্পাদক লোকমান হোসেন, আশুগঞ্জ সার কারখানা ছাত্রদলের অন্যতম নেতা সাদ্দাম হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা রিপন মিয়া, উপজেলা ছাত্রদলের নেতা রাফি, সাদ্দাম, রাজু সজীব মিয়া, রাসেল, রাজীব পারভেজ, কাউছার লতিফ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল পারভেজ।
বক্তারা বলেন, অভিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। এবং আগামী ৫ জানুয়ারীর কর্মসূচি যে কোন মূল্যে পালিত হবে।











