,

ঝটপট লাঞ্চে ভেজিটেবল টুনা স্যান্ডুইচ

10891780_1549810778591351_8308915022018720622_n-300x211ডেস্ক রির্পোট :রান্না করার সময় নেই, ঝটপট লাঞ্চ তৈরি করতে চান? তাহলে মাত্র মিনিট পাঁচেক সময় ব্যয় করে তৈরি করে ফেলুন দারুণ সুস্বাদু টুনা স্যান্ডুইচ। খেতে ভীষণ মজার তো বটেই, সেই সাথে স্বাস্থ্যকরও। কাজের ফাঁকে হালকা লাঞ্চ করতে চাইলে দারুণ একটি খাবার এই স্যান্ডুইচ। আর চমৎকার রেসিপিটি দিয়েছেন সায়মা সুলতানা।

উপকরণ-

ক্যানড টুনা মাছ

লাল কিংবা সাদা পাউরুটি

গোল মরিচ গুঁড়ো
মেয়নিজ
সামান্য লেবুর রস
টমেটো কেচাপ (ইচ্ছা হলে)
মাখন বা অলিভ ওয়েল সামান্য (ইচ্ছা হলে)
শসা, পেঁয়াজ, লেটুস বা আপনার পছন্দের যে কোন সবজি।

প্রণালি
-টুনা মাছকে ওভেনে গরম করে পানি ঝরিয়ে নিন।
-এরপর এই মাছকে সবজি, মেয়নিজ ও রুটি বাদে বাকি সব উপকরণ দিয়ে মিশিয়ে নিন। চাইলে পাপরিকা পাউডারও যোগ করতে পারেন।
-তারপর রুটির দুপাশে ভালো করে মেয়নিজ মাখান, মাখিয়ে রাখা টুনা ফিশ রুটিতে ছড়িয়ে দিন। তারপর উপরে সবজি সাজিয়ে আরেক পিস রুটি দিয়ে ঢেকে নিন। ব্যাস, তৈরি আপনার কুইক লাঞ্চ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি