,

নবীনগরের দুরুইলের লোক খাদ্যমন্ত্রী -এডভোকেট মো. কামরুল ইসলাম

DSC_0316নবীনগর প্রতিনিধি: নবীনগর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র দ্বিবার্ষিক সম্মেলন-২০১৪ এর প্রধান অতিথি খাদ্যমন্ত্রী এডভোকেট মো.কামরুল ইসলাম ঘোষনা দিয়েছেন তার আদিনিবাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুরুইল। বুধবার সন্ধ্যায় আই ই বি মিলনায়তন, দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, রমনা, ঢাকায় সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান, তার পরিবার পরে ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর ও তারো পরে ঢাকায় বসবাস শুরু করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের সুর শুনতে পান বলেও উল্লেখ করেন। নবীনগরের অনুষ্ঠানের নিমন্ত্রন পেয়ে তিনি আগ্রহ নিয়ে তাতে উপস্থিত থাকার চেষ্টা করেছেন বলেও জানান। এসময় ঢাকায় বসবাসরত নবীনগরের সুধীজন মন্ত্রীকে করতালি দিয়ে অভিনন্দন জানান। তিনি নবীনগরবাসীর কল্যাণে যে কোন ধরনের সহযোগিতারও আশ্বাস দেন। এসময় নবীনগরের দুরুইল এর আরেক কীর্তিমান সাংবাদিক পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর একই  মঞ্চে উপস্থিত ছিলেন। মঞ্চে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান, নতুন কমিটির সভাপতি পিডব্লিউডি’র চিফ ইঞ্জিনিয়ার মো. কবির আহমেদ ভূঞা।সম্মেলেনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন খলিলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া-৫(নবীনগর) এর সংসদ, সদস্য, ফয়জুর রহমান বাদল, সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহ্ জিকরুল আহমেদ খোকন।পরে আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ