,

নতুন বছরে পাঁচ তারকা কী ভাবছেন, তাঁদের পণগুলো কেমন?

6f9a1c1e7cffbff0a80fd282c4808b3c-8বিনোদন প্রতিবেদক :নতুন বছরের প্রথম দিন আজ, নতুন করে শুরু সব। ২০১৫ সালে এসে অনেকের নানা অপূর্ণ ইচ্ছাই হয়তো পূর্ণতা পাবে। অনেকে আবার নিজেকে উপস্থাপন করবেন ভিন্ন আদলে। নতুন বছরে সিনেমা, নাটক ও গানের জগতের

পাঁচ তারকা কী ভাবছেন, তাঁদের পণগুলো কেমন? এ নিয়ে আয়োজন

শাকিব খান  ও তিশাবিয়ে ২০১৭-এর আগে নয়: শাকিব খান

নিজের প্রযোজিত ছবির বাইরে এ বছর আরও পাঁচ-সাতটি ভালো ও বড় বাজেটের ছবিতে অভিনয় করতে চান শাকিব। কাজ নিয়ে এই তাঁর পণ। আর ব্যক্তিগত জীবনের পণ হলো, বিয়ে এ বছরও করবেন না। বললেন, ‘এ বছর না, ২০১৭ তে বিয়ে করে বউ ঘরে তুলব। হা হা হা…।’

ভালো থাকতে আর ভালো রাখতে চাই: তিশা

কেটে যাওয়া হাতে সেলাই নিয়ে ঘুরছেন তিশা। মাস দুয়েক পরই আবার সে ক্ষতে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু এর পরও দিব্যি ঘর-সংসার আর কাজ সামলে যাচ্ছেন তিনি। বছরের শুরু কিংবা শেষ নেই, সব দিন, সব বেলাতেই একটাই পণ তাঁর, ‘সবাইকে ভালো থাকতে আর ভালো রাখতে চাই।’ কাজের বেলায় তাঁর পণ হচ্ছে মান ধরে রাখার। বর্তমানে চলছে তাঁর মেন্টাল ছবির শুটিং। তিনি পণ করেছেন, এ বছর এ ধরনের কাজের প্রস্তাব পেলে তা ফিরিয়ে দেবেন না কোনোভাবেই।

চঞ্চল চৌধুরীআরও নিষ্ঠাবান হব: চঞ্চল চৌধুরী

প্রতিবছরই একটি পণ দিয়েই নিজেকে বাঁধেন চঞ্চল চৌধুরী। সেই পণ হলো, কাজের প্রতি আরও বেশি নিষ্ঠাবান হওয়া। সেই সঙ্গে অভিনয়ে নিজেকে আরও বেশি তীক্ষ্ণ করার প্রত্যয় নিয়ে ২০১৫ সাল শুরু করতে চান চঞ্চল। কাজের বাইরে নিজের সন্তানকে নিয়েও আছে আলাদা ভাবনা। ছেলে তাঁর বড় হয়েছে। এ বছর ভর্তি হবে কেজিতে। তাই ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার পণও রয়েছে তাঁর।

ন্যান্সিগরিব বাঁচান, দেশ বাঁচান: ন্যান্সি

এ বছর সংগীতশিল্পী ন্যান্সি ভাবছেন মানুষ আর মানবতা নিয়ে। ন্যান্সি জানান, এ বছর তাঁর স্লোগান হবে ‘গরিব বাঁচান, দেশ বাঁচান’। দরিদ্রতা দূর করতে তিনি তাঁর পক্ষ থেকে যতটা সম্ভব কাজ করে যাবেন। চেষ্টা করবেন দাতব্য কাজে সাধ্যমতো নিজেকে ব্যস্ত রাখার। আর গান? ৩০টি নয়, ভালো গান তিনটি করতে পারলেই তিনি সন্তুষ্ট থাকবেন। এমন গান, যা শ্রোতার মনে থাকবে বছরের পর বছর।

হৃদয় খানবেশি বেশি চলচ্চিত্রের গান করব: হৃদয় খান

গানের মানুষ হিসেবে এ বছরও গানেই ডুবে থাকতে চান হৃদয় খান। গত বছরের চেয়ে এ বছর চলচ্চিত্রের গানে বেশি শ্রম দেবেন তিনি। পাশাপাশি এ বছরই হৃদয় মিক্স-৪ মুক্তি দেবেন। হৃদয় খান বলেন, ‘এ বছর বেশি বেশি চলচ্চিত্রের গান করব। এ ছাড়া প্রতিভা অন্বেষণের মধ্য দিয়ে ছেলেমেয়ে বের করে আনব। তারাই গাইবে হৃদয় মিক্স-৪ অ্যালবামের জন্য। আর কাজের জন্য নয়, স্রেফ ঘোরার উদ্দেশ্যে জামাই-বউ মিলে যুক্তরাষ্ট্রে যাব বলে পণ করেছি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ