,

আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে : খালেদা

bnp press brifingডেস্ক রির্পোট : আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, গত এক বছরে সর্বোচ্চ সংযম বজায় রেখেছি।

খালেদা জিয়া বলেন, পাঁচ জানুয়ারির তথাকথিত নির্বাচন ইতিহাসের সবচেয়ে বড় প্রহসন। শতকরা ৯৫ জনের বেশি ওই নির্বাচন বর্জন করে। যারা নতুন ভোটার হয়েছিল তারও ভোট দিতে পারেনি।

তিনি বলেন, দেশের জনগণের কাছে ও আন্তর্জাতিক পরিম-লে ওই নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য হয়নি। এর মাধ্যমে জনগণ ভোটের আধিকার হারিয়েছে। এসময় তিনি বলেন, নিজেদের দেয়া অঙ্গীকারও আওয়ামী লীগ মানছে না।

খালেদা জিয়া বলেন, এখন আতঙ্কের জনপদের নাম বাংলাদেশ। গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনেরও হুমকি দেন তিনি।

এসময় শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে এ জরুরি সংবাদ সম্মেলন ডাকেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে একটি নতুন নির্বাচনের লক্ষ্যে সরকারের কাছে ৮টি প্রস্তাব পেশ করেছেন।

প্রস্তাবগুলো হচ্ছে :

১. জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। তা হবে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

২. সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দ্বারা নির্বাচন কমিশন গঠন করতে হবে। যাতে ভোটার তালিকার ক্রুটি-বিচ্যুতি দূর করা যায়।

৩. নির্বাচনের তারিখ ঘোষণার পর জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করতে হবে।

৪. নির্বাচনের তারিখ ঘোষণার পর দেশে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

৫. বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

৬. যেসব সরকারি কর্মকর্তা পক্ষপাত দুষ্ট তাদেরকে গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করতে হবে।

৭. সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে।

৮. বর্তমান সময়ে বন্দি সকল গণমাধ্যম খুলে দিতে হবে। সেই সঙ্গে মাহমুদুর রহমানসহ সকল গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি দিতে হবে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ