,

জেনে নিন, নামাজে মনোযোগ না থাকার কারণ গুলো

sdfgsdgf-300x180ইসলাম ডেস্ক:সালাত ( নামাজ ) ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি । সালাত বান্দাকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যেতে সাহায্য করে । হাদীসে বলা হয়েছে বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে প্রিয় হয় । কোরআনে প্রায় ৮২ বার আল্লাহ নামাজ আদায় করার কথা বলেছেন । হাদীসে প্রিয় নবী (সঃ) অনেক তাগিদ দিয়ছেন এই সালাতের ব্যাপারে । সালাত হল এমন এক ইবাদত যা মুসলিম ও অমুসলিম এর মাঝে পার্থক্য করে দেয় । নামাজ মানুষকে সকল প্রকার পাপ কর্ম থেকে দূরে রাখে ।

এই নামাজেই কেবল মাত্র মানুষের অন্তরকে শান্তি দিতে পারে । কিন্তু নামাজ আদায় করতে গিয়ে আমাদের মনোযোগ থাকেনা নামজে । কল্পনার জগতে মানুষ বড়ই বেপরোয়া । তাই ইচ্ছা করেও ধরে রাখতে পারে না মনোযোগ নামাজে ।

তাই কেন নামাজে মন থাকে না তা আমার কিছু বাস্তব সম্মত কারণ তুলে ধরছি :

সালতে এত সব কল্পনা কেন

অনেক কঠিন বিষয়ের সমাধান খুব সহজে চলে আসে নামাজে দ্বাড়ালে । অনেক জটিল হিসাব খুব সহজে মিলে যায়। এসবের কারণ হতে পারে নিচের যে কোন একটি বা একাধিক

২। সালতকে নিছক ধর্মীয় অনুষ্ঠান মনে করা : কেনল মাত্র কিছু মুখস্ত সুরা, দোয়া, মন্ত্রের মত পাঠ করা । তারপর রুকু করা সিজদাহ করা ,এভাবে নামাজ শেষ করা । পুরো বিষয়টি কেমন যেন একটা যান্ত্রিকতা ও অনুষ্ঠানিকতা । সালতের সাথে অন্তরের একটা যে যোগসাজস আছে তা অনেকেরই উপলব্ধি হয় না ।

২। সালতকে যথাযথ মুল্যানয় না করাঃ দৈনদ্দিন আর পাঁচটি কাজের মত মনে করা এই পবিত্র সালাতকে । অথচ দুনিয়া আখেরাতে কামিয়াবির একমাত্র উপাই।

৩। পাপ কাজে ডুবে থাকা : নিয়মিত সালাত আদায় করা সত্তেও অনেক মুসল্লি আছেন যারা প্রকাশ্য ও নিয়মিত পাপে ডুবে থাকেন । মানুষের স্বভাবত বিশিষ্ট যে সে সব সময় যা করে তা তার সবসময় মনে থাকে । তাইতো নামাজে সিনেমার কোন অংশ মনে আশাটা অসম্ভব নয় । অনেকে আবার নাটক ,সিনেমার , মাঝে মাঝে বিরতি বা এড দেয়ার সময় খুব তারাতারি করে নামাজ সেরে ফেলেন।

৪। অর্থ না বোঝা : সালাত যেহেতু পুরোটাই আরবি ভাষায় তাই এর অর্থ আমরা সহজেই বুঝি না । আর এই অর্থ না বোঝার ফলে আমাদের মুখস্ত সুরা গুলো মুখে বলতে থাকি কিন্তু অলস অন্তর অন্য চিন্তায় ব্যাস্ত থাকে । আর যদি বোঝা যেত তাহলে অন্তর সেটা নিয়ে ভাবতো।

৫।আখিরাতের তুলনায় দুনিয়ার বেশী মুল্যায়ন করাঃ আজকাল সবাই সাথে সাথে ফিড ব্যাক পাওয়ার চিন্তা বেশী করে । তাইতো নামাজের অয়াক্তে অন্য বিষয় নিয়ে ব্যাস্ত থাকে নামাজ কে ভুলে। আর বিশেষ করে উপার্জনের ব্যাপারে ইসলামের তোয়াক্কা না করা।

৬।জায়নামাজ ও মসজিদে নকশা-কারুকার্য করা : বিশেষত নামজের জায়গায় এসব কারুকার্য থাকলে মনোযোগ টা সেই দিকে চলে যায় । যার ফলে নামাজের একাগ্রতা নষ্ট হয় ।

৭। সালতের হুকুম আহকাম ঠিক ভাবে অনুসরন না করা । রাসুল(সঃ) যে ভাবে নামাজের নিয়ম দেখিয়েছেন তা সঠিক ভাবে না মানা।

৮।শয়তানের প্রভাব : যেহেতু সালাত সবচেয়ে বড় ইবাদত তাই এতে শয়তানের প্রভাবও বেশী । শয়তান তার সর্বচ্চ শক্তি দিয়ে বান্দার সালাত নষ্টের কাজে নেমে পরে । কিছু শয়তানের এ ব্যাপারে কাজ ভাগ করে দেয়া থাকে। নামাজ নষ্ট কারী শয়তানের নাম ‘খানযাব’। সালাতে ইদিক ওদিক তাকানো এটাও শয়তানের প্রভাবের ফল।

৯। নিয়মিত কোরআন হাদীস পাঠ না করা । কোরআন হাদিস নিয়মিত পাঠ আমাদের অন্তরকে রাখে পবিত্র।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ