,

কসবা সীমান্ত হাট মার্চ মাসে আনুষ্ঠানিক উদ্বোধন

Border-Hat-150x150শেখ কামাল উদ্দিন : বাংলাদেশ-ভারত সীমান্ত হাট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবার ডাকবাংলোতে গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) দু‘দেশের এডিএম পর্যায়ে বৈঠক হয়েছে। এ নিয়ে  দু‘দেশে চারটি বৈঠক হয়েছে। বৈঠকে আগামী মার্চ মাসে হাটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সিদ্ধান্ত হয়েছে।  
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমা বেগম। উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ, কসবা থানা অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান, বিজিবির কোম্পানী কমান্ডার মো. আমিনুল ইসলাম, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ইয়াছমিন আক্তার, নির্বাহী হাকিম হুমায়ুন কবির ও কানিজ ফাতেমা।
ভারতের পক্ষে নেতৃত্ব দেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার চাকমা। উপস্থিত ছিলেন, ত্রিপুরার শিল্প ও বাণিজ্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক ওয়াল এল আগার, অতিরিক্ত পুলিশ সুপার সংসিষ্ঠা চক্রবর্তী, কোম্পানী কমান্ডার কোয়ার সিং মাহথির, বিশালঘর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দুলন সরকার হাজারী।
বৈঠক শেষে দু‘দেশের এডিএম বলেন, হাটের কনস্ট্রাকশন কাজ ৪০ ভাগ শেষ হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর