,

‘পিকে’র পেছনে ‘ধুম ৩’

4a996025b38cd5fa0677919647e20f2f-pk_thumbnailবিনোদন প্রতিবেদক :বড়দিনের সময়টা ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খানের জন্য শুভই বলতে হয়। গত বছর বড়দিন উৎসবকে সামনে রেখে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ধুম ৩ ছবিটি বক্স অফিসে ধুন্ধূমার কাণ্ড ঘটায়। এবার তাঁর পিকে ছবিটি বক্স অফিস কাঁপাচ্ছে। পিকে মুক্তি পেয়েছে ১৯ ডিসেম্বর। মুক্তির এক সপ্তাহের মাথায় ছবিটির ঝুলিতে জমা পড়েছে ১৮২ কোটি ৫৮ লাখ রুপি। এর মধ্য দিয়ে এক সপ্তাহে সবচয়ে বেশি আয় করা ধুম ৩ ছবির রেকর্ড ভেঙে দিয়েছে পিকে। 

গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া ধুম ৩ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে এক সপ্তাহে আয় করেছিল ১৭৯ কোটি রুপি। আর পিকে আয় করেছে ১৮২ কোটি ৫৮ লাখ রুপি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিবেশক রাজেশ থারানি বলেন, ‘দারুণ ব্যবসা করেছে পিকে। মুক্তির এক সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা ছবি এটি। বড়দিনের জন্য গত বৃহস্পতিবার ছবিটি প্রচুর আয় করেছে। নিঃসন্দেহে খুব সহজেই ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করবে ছবিটি। এটি সমানতালে ব্যবসা করছে। সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোতেও ভালো আয় করছে ছবিটি।’

রাজস্থানের চলচ্চিত্র পরিবেশক সুনীল বনসাল বলেন, ‘রাজস্থানে দারুণ ব্যবসা করছে ছবিটি। এর প্রতিটি শো হাউসফুল থাকছে। এ বছর এক সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা ছবি এটি। তীব্র গতিতে এর আয়ের পরিমাণ বাড়ছে। এই আয়ের পরিমাণ ৩০০ কোটি রুপি ছাড়িয়ে যাওয়া উচিত।’ 

রাজকুমার হিরানি পরিচালিত পিকে ছবিটি হিরানি ছাড়াও যৌথভাবে প্রযোজনা করেছেন বিধু বিনোদ চোপড়া ও সিদ্ধার্থ রয় কাপুর। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন আমির খান। অন্যান্য চরিত্রে আছেন আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি, সৌরভ শুক্লা, সঞ্জয় দত্ত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর