,

আদালতের পথে খালেদা জিয়া

khaleda newজিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে পুরান ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসা থেকে মঙ্গলবার বেলা ১১টা ২৩ মিনিটে তিনি রওয়ানা দেন। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির তারিখ ২৪ ডিসেম্বর ধার্য করেন আদালত।

জানা যায়, এ মামলার বিচারকের পরিবর্তন চেয়ে খালেদা জিয়ার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বাসুদেব রায়ের পরিবর্তে আবু আহমেদ মজুমদারকে নতুন বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

১৮ ডিসেম্বর আইন মন্ত্রণালয় এ বদলির আদেশ জারি করেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিচারক পরিবর্তন সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুমোদনও করেছেন। নতুন নিয়োগ পাওয়া বিচারক আবু আহমেদ মজুমদার বুধবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচার কাজ পরিচালনা করবেন।

এদিকে বিএনপি ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদার জিয়ার যাত্রাপথে ব্যাপক শোডাউন করছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ