,

আরিফ-হারিছসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

kibriaসাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১১ পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রশীদ আহমেদ মিলনের আদালত রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেছা পারুল রবিবার দুপুরে দুই আসামীর নাম সংশোধন করে চতুর্থ দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন। আদালত ৩৫ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট গ্রহণ করে।

এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

গত ১৩ নভেম্বর কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেছা পারুল তৃতীয় দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন।

ওই চার্জশিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ নতুন ১১ জনের নাম অন্তর্ভুক্ত করে ৩৫ জনকে আসামি করা হয়।

হবিগঞ্জ আমলি আদালতের বিচারক রোকেয়া বেগম শুনানিকালে গত ৩ ডিসেম্বর সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ মেয়র জি কে গউছের নাম-ঠিকানা ভুল থাকায় বিচারক ২১ ডিসেম্বর ঠিকানা সংশোধন করে চতুর্থ দফায় সম্পূরক চার্জশিট দাখিলের আদেশ দেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।

আ’লীগ-বিএনপি সংঘর্ষ : এদিকে মামলার চার্জশীট গৃহীত হবার পর আদালত এলাকার বাইরে ছাত্রলীগ-যুবলীগ এবং যুবদল-ছাত্রদল পক্ষে-বিপক্ষে মিছিল বের করে। স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় উভয় মিছিল মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ নেতাকর্মী নিহত হন। লাখাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন (২৫), পৌর ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নেতা জাকির হোসেন (২২), রিপন মিয়া (২৩) ও পৌর যুবদল নেতা ইমরান মিয়া (২৫) আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে।

দ্য রিপোর্ট

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ