,

আখাউড়ায় মাদক পাচারকারীর এক বছরের কারাদন্ড

B Baria Mapপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মাদক পাচারকারীকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান হাবীব তাকে এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মাদক পাচারকারীর নাম কালাম মিয়া-(৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এর আগে গত শনিবার গভীর রাতে আখাউড়া উপজেলার রাজাপুর এলাকা থেকে ৩ কেজি গাজাসহ তাকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
রবিবার সকাল ১১টায় গাজাসহ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক তাকে এক বছরের কারাদন্ড প্রদান করেন এবং আটক গাজা উপজেলা পরিষদ চত্বরে বিচারকের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা