,

জাতীয় পতাকা অবমাননাকারী কসবার যুবদল নেতা হুমায়ুন কবীর গ্রেপ্তার

arrestশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুকুরের গলায় জাতীয় পতাকা লাগানোর অভিযোগের দায়ে যুবদল নেতা হুমায়ূন কবীরকে গত শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর ভাগদী গ্রাম থেকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।রবিবার (২১ ডিসেম্বর) সকালে কসবা থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া আদালতে তাকে হাজির করলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা যায়, হুমায়ূন কবীর বিজয় দিবসে তার পোষা কুকুরের গলায় জাতীয় পতাকা বেঁধে গ্রামের পথে পথে ঘুরিয়েছে। এ ঘটনায় এলাকার মুক্তিযোদ্ধা জনতা প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করে।
কসবা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভুইয়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নরসিংদীর ভাগদী গ্রাম থেকে হুমাযুন কবীরকে গত ২০ ডিসেম্বর বিকেলে গ্রেফতার করে। কসবা থানা অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান জানান, জাতীয় পতাকা অবমাননার অপরাধে রাষ্ট্রদোহীতার অভিযোগ এনে কসবা থানার উপ-পুলিশ পরিদর্শক মোরশেদ আলম বাদী হয়ে হুমায়ুন কবীরকে প্রধান আসামী ও ৪ নেতাসহ অজ্ঞাতনামা ১০জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় রাষ্ট্রদ্রোহিতার একটি মামলা করে। মামলার অন্যান্য আসামীরা হলেন; বায়েক ইউনিয়নের পারভেজ ভুইয়া (২৭), মাসুম মিয়া (৩০), মনির হোসেন (৪২)। কসবা থানা মামলা নং-৩৫তারিখ ২০ডিসেম্বর ২০১৪।
এদিকে রবিবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন; উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শহিদুল্লাহ, কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: আমজাদ হোসেন সরকার, বাদৈর ইউপি চেয়ারম্যান এম মারুফ হাসান, বিনাউটি ইউপি চেয়ারম্যান এম. এস আলম ভূইয়া দুলাল, উপজেলা কমিউনিটি পুলিশং কমিটির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম রঙ্গু, পৌর কাউন্সিলর মো: আবু জাহের ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। কুকুরের গলায় জাতীয় পতাকা বেঁধে জাতীয় পতাকা অবমাননাকারী হুমায়ুন কবীরকে কুলাঙ্গার আখ্যায়িত করে সামাজিকভাবে বয়কট করার অভিমত ব্যাক্ত করেন। তাছাড়া তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ