,

স্বাধীনতার যুদ্ধে আ’লীগের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ : খালেদা জিয়া

95580_Khaleda-Zia. speechডেস্ক রির্পোট :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, স্বাধীনতার যুদ্ধে আওয়ামীলীগের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যথাসময়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রতিরোধ যুদ্ধকে মুক্তিযুদ্ধে রূপ দিয়েছিলেন। সেই যুদ্ধে সকলের অংশগ্রহণ ছিল। কিন্তু পরবর্তী সময়ে স্বাধীনতাযুদ্ধের সাফল্যকে দলীয় করণের চেষ্টা শুরু হয়। সেটা কোনো দলীয় অর্জন ছিল না, ছিল জাতীয় অর্জন।
রোববার ৭১ সালের মুক্তিযুদ্ধে অবদান রাখায় ১০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও  আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে রণাঙ্গণের মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাত।
আর্থিক অনুদানপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- মোশাররফ হোসেন, খুরশীদ আলম সেজু মিয়া, জিয়াউল হক বাবু, মতিউর রহমান মনি, মো. শাহজাহান, আবু ইউসুফ হাওলাদার, আব্দুল আজীজ, মো. রমজান আলী, আবুল কালাম ও মো. মোহন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহ-সভাপতি মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, প্রচার সম্পাদক এডভোকেট জয়নুল আবদীন ফারুক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব) অলি আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ