,

ভর্তির সুযোগ দাবিতে আন্দোলনরত ১৪ শিক্ষার্থীকে আটক

55627_dbআদালত প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবিতে আন্দোলনরত ১৪ শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আজ সকাল ১১টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের আটক করা হয়।

আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচী পালনের জন্য ওই শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়েছিলেন। সেখানে নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও রমনা জোনের এসি শিবলী নোমানের নেতৃত্বে ১৪ শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় পুলিশ। বর্তমানে আন্দোলনকারীরা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন। এ ঘটনার পর টিএসসি, রাজু ভাস্কর্য, ভিসির কার্যালয় ও বাসভবনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. এএম আমজাদ বলেন, কিছু বহিরাগত ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। তাদের ধরে পুলিশে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা