,

তারেকের বিরুদ্ধে আরো একটি মানহানি মামলা

cmm_192729ডেস্ক রির্পোট :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মানহানি মামলা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে রোববার সকালে ম্যাজিস্ট্রেট মো. ওয়ায়েজ কুরুনী খান চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেছেন আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

মামলায় তারেক রহমান ছাড়াও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাজেদুর রহমানকে আসামি করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার মানহানির অভিযোগে ঢাকায় দায়ের হওয়া অপর মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনূস খানের আদালত। রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ঢাকা বারের আইনজীবী মোস্তাফিজুর রহমান দুলাল। শুনানি শেষে মানহানির অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হওয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আমলে নেননি।এছাড়াও চট্টগ্রাম, নাটোর ও কুমিল্লায় আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে।এসব মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্য অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধুকে ‘রাজাকার’, ‘খুনি’, পাকবন্ধু’ ও ‘শখের বন্দি’ অভিহিত করে বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও তার পরিবারের কোনো ভূমিকা নেই। লাখো মানুষ যখন রণাঙ্গনে, শেখ মুজিবের পরিবার তখন খুনি ইয়াহিয়া খানের পয়সায় খানসেনাদের পাহারায় নিরাপদে দিন কাটিয়েছেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল হলেও মুক্তিযুদ্ধের পক্ষের দল নয় বলে তিনি মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা