বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আসছেন শেখ হাসিনা ও খালেদা জিয়া

Hasina_Khaladaডেস্ক রির্পোট :গাজীপুরে আসছেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের দুই শীর্ষ নেত্রী। দুই নেত্রীর এই আগমনকে ঘিরে বিরাজ করছে টান টান উত্তেজনা।

সরকারি সূত্র জানায়, ২৩ ডিসেম্বর কারা সপ্তাহ উদ্বোধন করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপরদিকে ২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জানান, কারাগার একটি সংরক্ষিত সরকারি স্পর্শকাতর প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কাজে আসছেন। এরপরও প্রধানমন্ত্রী যেহেতু আওয়ামী লীগেরও সভানেত্রী তাই দলীয়ভাবে প্রস্তুতিতো আছেই। নেত্রীর অনুষ্ঠান সফল করতে বাইরে থেকে যে টুকু করার দরকার দল তা করছে।

অপরদিকে গাজীপুর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সম্পাদক জানিয়েছেন, যেহেতু নেত্রীর আগমন উপলক্ষে উন্মুক্ত জনসভা হবে তাই জনসভাকে সফল করতে ইতোমধ্যে জেলাব্যাপী কাজ চলছে। জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ডে ও গ্রামে গ্রামে সভা সমাবেশ চলছে।

এদিকে পাঁচ দিনের ব্যবধানে প্রধান দুই নেত্রীর আগমন উপলক্ষে চাঙ্গা গাজীপুরের বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি। তবে রয়েছে উত্তেজনা ছড়ানোরও শঙ্কা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা