পুরুষের তুলনায় সঙ্গীর অনুভূতি বেশি বুঝতে পারে নারীরা
লাইফস্টাইল ডেস্ক : নারী পুরুষের মাঝে এটা নিয়ে দ্বন্দ্বের শেষ নেই যে সম্পর্কের ক্ষেত্রে কে বেশি অনুভূতি প্রবণ। পুরুষ অভিযোগ করেন যে সঙ্গিনী তার মন বোঝেন না। অন্যদিকে নারীর এসব নিয়ে অভিযোগের শেষ নেই যে পুরুষ সঙ্গী তাকে বুঝতে পারেন না একটুও। তাহলে দিন শেষে কার অভিযোগ সত্যি? খুব সম্ভবত নারীর। কেননা গবেষকরা বলছেন যে পুরুষ আসলেই সঙ্গীর মন বোঝে কম। সেই তুলনায় নারীর এই ক্ষমতা পুরুষদের চাইতে বেশি। নারীরা সহজেই বুঝে নেন সঙ্গীর মন।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, পুরুষের মনে কোনো নেতিবাচক অনুভূতি তৈরি হলে নারী তা দ্রুত বুঝতে পারে। নারীর ক্ষেত্রে এ হার শতকরা ২৪ ভাগ হলেও পুরুষ সে তুলনায় কম (৭%)। এই গবেষণাটির জন্য বিজ্ঞানীরা হাজারখানেক অস্ট্রেলিয়ান ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন। এতে দেখা যায় যে নারীরা পুরুষের তুলনায় সঙ্গীর আবেগ-অনুভূতি ইত্যাদির প্রতি অনেক বেশি অনুভূতিপ্রবণ এবং এ বিষয়গুলো তারা দ্রুত ধরে ফেলতে পারে। অন্যদিকে সঙ্গীর মানসিক অবস্থা বা মানসিক বিপর্যয় পুরুষের ওপরে ততটা প্রভাব বিস্তার করতে পারে না, যতটা নারীর ওপরে পারে। এমন না যে পুরুষের প্রতিক্রিয়া হয় না। তবে সেটা হয় নারীর তুলনায় অনেকটাই কম।
গবেষকদের একজন ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের প্রফেসর পল ফ্রিজটার্স জানান, তারা নেতিবাচক আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের এ গবেষণায় অন্তর্ভুক্ত করেন। এর মধ্যে ছিল কোনো বন্ধুর মৃত্যু, চাকরি হারানো কিংবা অসুস্থ হওয়া।











