,

কসবায় মহান বিজয় দিবস পালিত

kasba 16 decশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে প্রশাসন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলা পরিষদ চত্বরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা, বীর শহীদের স্মরণে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, কসবা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভি.ডি.পি স্কাউটস গালর্স গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং অন্যান্য শিশু কিশোর সংগঠনের অংশ গ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ শরীর চর্”া ও ক্রীড়া প্রতিযোগিতা জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ মন্দিরে বিশেষ দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়।

কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

দিবসটি পালনে স্থানীয় আওয়ামীলীগ, বি.এন.পি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন স্কুল কলেজ মাদরাসা পৃথক পৃথক কর্মসূচী পালন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মো: মাকছুদুর রহমান।

তাছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার শিমরাইল উচ্চ বিদ্যালয় মাঠে সিনিয়র শিক্ষক মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং গোপীনাথপুর গ্রীণ হেলথ মালেক জোবেদা মেডিকেল কলেজ এন্ড জেনারেল হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেনের তত্ত্বাবধানে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক পৃথক সেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং সহ¯্রাধিক রোগির রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচী গ্রহণ করে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা