,

২২ ডিসেম্বর সোমবার জেলা বিএনপি’র সম্মেলন : ব্যাপক গণসংযোগ

BNP Logo mainআগামী ২২ ডিসেম্বর সোমবার পৌর মুক্ত মঞ্চের জেলা বিএনপির সম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষ্যে অদ্য বাদ আছর পাওয়ার হাউজ রোডস্থ তোফায়েল আজম কিন্ডার গার্টেন চত্বরে ১০ এবং ১১ নং ওয়ার্ডের এক যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান রতন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ গোলাম সারওয়ার খোকন, হাজী সিরাজুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন আবু শামীম মোঃ আরিফ, শেখ মোঃ আজিম, আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, আবু কাউসার কমিশনার। সভাটি সার্বিক পরিচালনা করেন আলহাজ্ব এ. বি. এম. মোমিনুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শামীমা স্মৃতি, এডঃ ইসমত আরা, খুসপিয়ারা কবীর, দেলোয়ারা বেগম, শামসুন্নাহার। সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিমরাইলকান্দি, কান্দিপাড়ার নেতাকর্মীরা সম্মেলন সফল করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

এছাড়াও বাদ মাগরিব মেড্ডা বাসস্ট্যান্ডে ২ নং ওয়ার্ড বিএনপি এক যৌথ পরামর্শ সভা আব্দুর রউফ সানুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন, যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি এডঃ সফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার খোকন, এ. বি. এম. মোমিনুল হক, মোঃ আলমগীর হোসেন, এডঃ আলী আজম চৌধুরী, সফিকুল ইসলাম, শাহ আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্কাস মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব। সভাটি পরিচালনা করেন শাহিনুর রহমান।
বাদ এশা ৫নং ওয়ার্ড বিএনপির এক যৌথ পরামর্শ সভা বর্ডার বাজার ব্রাদার্স ক্লাব চত্বরে আজাদ মোল্লার সভাপতিত্বে ও শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম, মোঃ আজিম, মোঃ আলী আজম, হেফজুল বারী, শামীমা স্মৃতি, এডঃ ইসমত আরা।
 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ