,

স্থানীয় সরকারের অষ্ট্রেলিয়া সফর সঙ্গী হলেন কসবার শাহীন সুলতানা

UVC Sahin Sultana Picশেখ কামাল উদ্দিন : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্থানীয় সরকার ব্যবস্থার উপর অভিজ্ঞতা লাভ করতে চলতি মাসে অষ্ট্রেলিয়া সফর করবেন। এ প্রতিনিধি দলের সফর সঙ্গী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহীন সুলতানা। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহ কামাল, যুগ্ম-সচিব আকরাম আল হোসাইন।
উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে শাহীন সুলতানার অর্ন্তভূক্তির কারণ জানতে চাইলে যুগ্ম-সচিব আকরাম আল হোসাইন বলেন, সংরক্ষিত মহিলা নয় বরং ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদ থেকে শাহীন সুলতানা নির্বাচিত হয়েছেন। ইতোপূর্বে এ পদে কোন নারী নির্বাচিত হতে পারেননি। যেহেতু শাহীন সুলতানা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশের প্রথম নারী এবং একমাত্র নারী, সেহেতু সরকার পুরষ্কার স্বরূপ তাকে প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করে অষ্ট্রেলিয়া সফরের সুযোগ দিয়েছেন। তিনি আরো বলেন, শাহীন সুলতানাকে পুরষ্কৃত করার মাধ্যমে সরকার দেশের নারী সমাজকে উৎসাহিত করছেন যাতে নারীরা দেশের কাজে এগিয়ে আসেন।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ