,

আশুগঞ্জ মুক্ত দিবস উদযাপিত

DSC04241 (Small)নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্ত দিবস উদযাপিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকালে শহীদদের স্মৃতিস্তম্ভে  পুস্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনের পর মুক্তিযোদ্ধাদের একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে স্থানীয় সরকারি শ্রমকল্যাণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা কমান্ডার মোঃ ইসহাক ভুইয়া।
মোঃ মতিউর রহমান সরকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শেখ জসিম উদ্দিন, আবুল হাসেম আজাদ, হাজী মোঃ মিজানুর রহমান, কাইয়ুম সাদির, আব্দুল হালিম সরকার, মোঃ মোজাম্মেল হক (গোলাপ), মোঃ মোবারক আলী চৌধুরী, হাজী শাহ আলম মোল্লা, জালাল উদ্দিন বাচ্চু প্রমুখ।
 

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা