,

নাসিরনগরে এক প্রতিবন্ধি ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা. বিচারের দাবীতে মিছিল

michelআকতার হোসেন ভুইয়া :  নাসিরনগরের কুন্ডায় এক প্রতিবন্ধি ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনার বিচারের দাবীতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বন্ধ করে মিছিল করেছে। জড়িতদের বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রীর মা জানায়, মঙ্গলবার বিকালে কুন্ডা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী  কৃষি বিষয়ে পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার পথে আন্দ্রাবহ-বেরুইনের মধ্যবর্তী স্থানে ওমর আলীর নেতৃত্বে ৩ লম্পট তাকে জোর করে জড়িয়ে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে লম্পটরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। মেয়েটি পরিবারের লোকজনকে বিষয়টি জানালে সন্ধ্যায় ছাত্রীর মা বিষয়টি কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করেন। বুধবার সকালে বিদ্যালয়ে পরীক্ষা নিতে আসা শিক্ষার্থীরা তাদের সহপাঠির কথা জানতে পেরে বার্ষিক পরীক্ষা উপেক্ষা করে শত শত ছাত্রছাত্রি লম্পটদের বিচারের দাবিতে এলাকায় মিছিল বের করে। মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িত অভিযোগে বেরুইন গ্রামের জাহেদ আলীর পুত্র ওমর আলী(২৫),সাহেদ মিয়া পুত্র সফিক মিয়া (২৫) ও গাউছ মিয়ার পুত্র রাজ্জাক মিয়ার(২৫) বাড়ি-ঘর ভাংচুর করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানায়,এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান,বিষয়টি খুবই দুঃখজনক। সংবাদ পেয়েই এবিষয়ে প্রধান শিক্ষককে আইনানুক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।  

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ