,

আশুগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ (ভিডিও)

the reportব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণার প্রতিবাদ ও কমিটি বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কার্যালয় থেকে মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নবগঠিত কমিটির তিন সদস্য পদত্যাগের ঘোষণা দেন।

উপজেলা বিএনপির আগের কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম (জারু) মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদেকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি-২ মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, আগের কমিটির সহ-সভাপতি মোঃ মিজান খাঁ, কবির সিকদার, হানিফ সিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন খাঁ শ্যামল ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সজল সিকদার প্রমুখ।

এ সময় সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাদেকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি-২ জাকির হোসেন ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাজাহান সিরাজ বর্তমান কমিটি থেকে পদত্যাগ করেন।

সভায় বক্ত্যরা বিএনপি দলীয় গঠনতন্ত্র অনুসরণ না করে গঠিত উপজেলা বিএনপির আংশিক ও ‘পকেট কমিটি’ অবিলম্বে বাতিলের দাবি জানান।

https://www.youtube.com/watch?v=PC1oe2nA_FQ

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা