,

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের বেহাল দশা

n road প্রতিনিয়ত ঝুকি নিয়েই ক্রসিং করছে যানবাহন। বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ প্রকাশের মাধ্যমে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের বেহাল দশার চিত্র তুলে ধরলেও তেমন কোন ফল জনসাধারণ পাচ্ছেনা। যেই লাউ, সেই কদুই থেকে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, নবীনগর ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার প্রায় ১০ লক্ষ জনগণের সড়ক পথের যাতায়াতের একমাত্র মাধ্যম (সওজ) এর নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে সড়কের দুই পাশ ভেঙ্গে পিচের কার্পেটিং ক্ষয় হয়ে উঠে গিয়ে ধুলোয় মিশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সময়ের প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে নবীনগর থেকে ওই সড়কে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে। ব্যস্ততম এই সড়কটির প্রস্বস্থতা ১২ ফুট থাকার কথা থাকলেও কোন কোন স্থানে ভেঙ্গে গিয়ে ৫-৬ ফুট রাস্তা টিকে আছে। ফলে ট্রাক, বাস ক্রসিংয়ে পড়ছে নানা দুর্ঘটনা, হতাহত হচ্ছে সাধারণ জনসাধারণ।

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের বেহাল দশা ঝুকি নিয়ে এভাবেই ক্রসিং করছে বাস

অন্যদিকে ওই সড়কে ভোলাচং, কড়ইবাড়ী, জিনদপুর, মেটাংঘর, কুড়ের পাড়, মোখলেছপুরের টানা ব্রীজগুলি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ রয়েছে।

ইতিমধ্যে মেটাংঘর নামক স্থানে সিমেন্ট বোঝাই ট্রাক সহ ব্রীজ ভেঙ্গে পড়লে সাময়িক মেরামত করেছে, পরিপূর্ন না হওয়াতে জনমানুষ চিন্তিত তার পরও ঝুকি নিয়েই চলছে যানবাহন। যে কোন সময় পুনরায় ভেঙ্গে গিয়ে প্রানহানির মত বড় ধরণের দুর্ঘটনা আবারও ঘটতে পারে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ