,

কসবায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন

Kasba (Brahmanbaria) News 08-12-14শেখ কামাল উদ্দিন : গত রবিবার (৭ ডিসেম্বর) সন্ধায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী এবং এম.পি.ও. এর সমন্বয়ে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
 উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান,  মেডিক্যাল অফিসার ডা. এম. আর মামুন ও  গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আকরাম খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন; টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব স্বাস্থ্য সহকারি মো. আবু জামাল, স্বাস্থ্য সহকারী মো. ইব্রাহীম খলিল, কে. এম. আশ্রাফ, মো. জসিম, হাবিবুল বাশার সুমন, প্রধান অফিস সহকারি মো. শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন টুর্ণামেন্ট আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. মো. সাফায়েত কামাল।

    

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ