,

প্রকাশ হলো আসিফের ‘জানরে’

53627_thumb_e4বিনোদন প্রতিবেদক :বছরের অন্যতম বড় ও শেষ চমক হিসেবে গতকাল প্রকাশ হলো জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নতুন একক অ্যালবাম ‘জানরে’। এটি তার ক্যারিয়ারের ৩০তম একক। মোট ৮টি গান দিয়ে সাজানো এ অ্যালবামটি প্রকাশ হয়েছে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে। আর এটি বাজারজাত করছে শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। এ অ্যালবাম থেকে দুটি গানের মিউজিক ভিডিও করা হয়েছে। অ্যালবামের ‘জানরে’ গানটি বেশ আলোচনায়ও এসেছে। এ অ্যালবামে গান লিখেছেন শহিদুল্লাহ ফরায়েজী, রাজীব আহমেদ, প্রদীপ সাহা, বাকীউল আলম, মারুফ আহমেদ ও মেজর আনিসুল ইসলাম (অবসরপ্রাপ্ত)। সুর-সংগীতায়োজন করছেন লাকী আখন্দ, নাজির মাহমুদ, উজ্জ্বল সিনহা, বিনোদ রায়, আহমেদ কিসলু, জাকের রানা ও নিশান-ই মোমেন। অ্যালবামের গানগুলো হলো- ‘আকাশের চাঁদ’, ‘জানরে’, ‘ভুলে থাক’, ‘শুরু থেকে’, ‘রূপ দেখি’, ‘দস্যি ছেলে’, ‘আড্ডা’ ও ‘নূরজাহান’। অ্যালবামটি বর্তমান স্থবির অডিও বাজারকে চাঙ্গা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এখন পর্যন্ত আসিফের সব অ্যালবামই ব্যবসা সফল। সেদিক থেকে এ অ্যালবামের গানগুলো শ্রোতারা কিভাবে গ্রহণ করে সেটাই দেখার বিষয়। এদিকে এ অ্যালবামের গানগুলো চলতি বছরের বিভিন্ন সময়ে ডিজিটালি প্রকাশ হয়েছে মোবাইলে। এবার ফিজিক্যালি অ্যালবামটি প্রকাশ পেলো। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, অ্যালবামের গানগুলো ডিজিটালি প্রকাশ পাওয়ার পর অনেক ভাল রেসপন্স পেয়েছি। এর ভিডিওগুলোও পছন্দ করেছেন সবাই। এবার শ্রোতাদের চাহিদা মাথায় রেখে ফিজিক্যালি প্রকাশ করলাম ‘জানরে’। বিষয়টি আগেই পাকাপাকি করে রেখেছিলাম। বিভিন্ন ধরনের গান এখানে করার চেষ্টা করেছি। সেটা অ্যালবাম শুনলেই বোঝা যাবে। বাকিটা শ্রোতারাই বিচার করবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ