,

২০ মিনিটের খেলোয়াড় ফ্যালকাও!

a7ac4897cec943b5dc6218a315ba644a-Falcao-imageডেস্ক রির্পোট :অনেক ঢাকঢোল পিটিয়ে মোনাকো থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসা হয়েছিল রাদামেল ফ্যালকাওকে। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি-যোগ নেই তাঁর পারফরম্যান্সে। চোটে কাহিল এই কলম্বিয়ান স্ট্রাইকারের ব্যাপারে এক ধরনের মোহভঙ্গই দেখা যাচ্ছে ইউনাইটেড-শিবিরে। কোচ লুই ফন গাল তো সরাসরিই ফ্যালকাওকে ২০ মিনিটের খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন।

সমস্যাটা আসলে ফ্যালকাওয়ের মানের নয়, তাঁর কপালের। ওল্ড ট্র্যাফোর্ডে আসার পর থেকেই চোট তাঁর পিছু ধাওয়া করছে। ইউনাইটেডের হয়ে সাত ম্যাচে তাঁর গোলসংখ্যা মাত্র ১। এই সাত ম্যাচের তিনটিতে পুরো সময় মাঠে ছিলেন ফ্যালকাও। বাকি চারটিতে বদলি খেলোয়াড় হিসেবে তাঁকে মাঠে নামান ফন গাল।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ফ্যালকাওয়ের ওপর কিন্তু বেশ বিরক্তই। তাঁর বিরক্তিটা কলম্বিয়ান স্ট্রাইকারের চোটমুক্ত হওয়ার প্রক্রিয়া ও সময় নিয়ে। তিনি সোজা-সাপ্টাই জানিয়ে দিয়েছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে হলে আমার দর্শন অনুযায়ী চলতে হবে।’ ফ্যালকাও প্রসঙ্গে তিনি যেহেতু এই মন্তব্য করেছেন, সে ক্ষেত্রে ধরেই নেওয়া যায়, ফ্যালকাও ফন গালের দর্শনকে একটু উপেক্ষাই করেছেন।

স্টোকের বিপক্ষে ইউনাইটেডের সর্বশেষ ম্যাচে শেষ ২০ মিনিট মাঠে ছিলেন ফ্যালকাও। সাউদাম্পটনের বিপক্ষে সোমবারের ম্যাচে তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন ফন গাল। কারণটা ওই একই, ফন গাল তাঁর দর্শন অনুযায়ী খেলোয়াড়দের যে ধরনের ফিট দেখতে চান, সে ধরনের ফিটনেসে কেন যেন ফিরতে পারছেন না এই কলম্বিয়ান।

তাহলে ফ্যালকাওয়ের কী হবে! এ ব্যাপারে কথা বলতে উৎসাহী নন ফন গাল, ‘আমার এ ব্যাপারে কোনো আগ্রহ নেই। নিজের ভবিষ্যৎ নিরাপদ করতে তাঁকে পূর্ণ ফিটনেসে ফিরতেই হবে। এ ব্যাপারে আমি কোনো ছাড়ই দেব না।’

মোনাকো থেকে এই মৌসুমের শুরুতে ছয় মিলিয়ন পাউন্ড ধারে ফ্যালকাওকে দলে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চুক্তিপত্রে লেখা আছে পারফরম্যান্স ভালো হলে মৌসুম শেষে পাকাপাকি চুক্তিটা হবে ৪৩ মিলিয়ন পাউন্ডে। কিন্তু ফ্যালকাও আপাতত পাকাপাকি চুক্তির কথা ভাবার অবকাশই দেননি কর্তৃপক্ষকে। এদিকে, সময় কিন্তু খুব দ্রুতই ফুরিয়ে আসছে! ফন গালের সর্বশেষ মন্তব্যে ধরে নেওয়া যেতে পারে, ম্যানচেস্টার ইউনাইটেডে আসাটা ফ্যালকাওয়ের জন্য ছিল মস্ত বড় এক ভুল সিদ্ধান্তই।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর