,

মাত্র ২০ মিনিটে চমৎকার সকালের নাস্তা, যা কমাবে আপনার ওজনও

oatsলাইফস্টাইল ডেস্ক : এই দৌড়ঝাঁপের জীবনে পেটপুরে ও মন ভরে নাস্তা খাওয়ার সময় কোথায়? তবে একটু বুদ্ধি থাকলে কিন্তু সত্যিই সম্ভব। খেয়ে মন ভরবে, পেট ভরবে, আবার সাথে সাহায্য হবে ওজন কমতেও। কি, বিশ্বাস হচ্ছে না? চমৎকার এই খাবারটি লাঞ্চে বা ডিনারেও চলতে পারে বেশ সহজেই। চলুন, শিখে নিই ওটস দিয়ে ঝটপট সবজি খিচুড়ি রান্নার একটি রেসিপি।


উপকরণ-
ইনস্ট্যান্ট ওটস ১ কাপ
গরম পানি ১ কাপ
টমেটো কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি কুচি, গাজর,মটরশুঁটি বাঁধাকপি ইত্যাদি মিলিয়ে আধা কাপ (ইচ্ছামত যে কোন সবজি নিতে পারেন)
ধনে পাতা কুচি ইচ্ছা মত
ডিম দুটি
হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ
পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি খানিকটা
মরিচ গুঁড়ো ও লবণ স্বাদ মত
ধনে গুঁড়ো সামান্য
ভাজা জিরা গুঁড়ো সামান্য
তেল সামান্য
আডা ও রসুন বাটা মিলিয়ে ১/২ চা চামচ (না দিলেও চলবে)

প্রণালি-
-শুকনো প্যানে ওটসগুলোকে ৫ মিনিট ভেজে নিন। তারপর ঠাণ্ডা করে নিন।
-প্যানে অল্প তেল দিয়ে ডিমগুলো ঝুরি করে নিন। তারপর পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে ভাজুন।
-পেঁয়াজ একটু নরম হলে সবজিগুলো দিয়ে দিন। তারপর সব মশলা ও লবণ দিয়ে ভাজুন।
-ভালো করে ভাজা হলে ওটস গুলো দিয়ে দিন। ভালো করে মিশিয়ে পানি দিয়ে দিন।
-এবার ঢাকনা দিয়ে রান্না করুন পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকালে ভাজা ভাজা করে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিন।

এই খাবারে যোগ করতে পারেন এক মুঠো বাদাম। যাদের ওজন নিয়ে সমস্যা নেই তারা দিতে পারেন ঘি। চাইলে ভেতরে ডিম না দিলে আলাদা ভেজেও খেতে পারেন। ১ কাপ ওটসে দুজনের জন্য চমৎকার নাস্তা হবে। ওটসে ক্যালোরি খুব কম, সকালে পরোটা-লুচি-মাখন-টোস্ট খাওয়ার চাইতে অনেক বেশি স্বাস্থ্যকরও বটে। এতে আছে হাই ফাইবার যা ওজন কমাতে সহায়ক ও ক্ষুধা নিয়ন্ত্রণে কার্যকরী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ