,

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’ আজ

53191_thumb_e3

বিনোদন প্রতিবেদক :জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলের পাশেই বড়স্টেশন মোলহেডে। বরাবরের মতো অনুষ্ঠানের এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। এগুলো হচ্ছে চাঁদপুরের কন্যা ‘বেগম’ পত্রিকার সম্পাদিকা নূরজাহান বেগমের একান্ত সাক্ষাৎকার। রয়েছে ময়মনসিংহ জেলার একটি যৌথ পরিবারের ওপর অনুকরণীয় প্রতিবেদন। এবারের ইত্যাদি’তে মূল গান রয়েছে একটি। গেয়েছেন চাঁদপুরেরই চারজন শিল্পী সাদী মোহাম্মদ, রূপালী চম্পক, এসডি রুবেল ও দিনাত জাহান মুন্নি। গানটি লিখেছেন কবির বকুল, যার বাড়িও চাঁদপুরে। গানটির সংগীতায়োজন করেছেন আলী আকবর রূপু। নৃত্যে রয়েছে চাঁদপুরেরই কৃতী সন্তান নৃত্যতারকা শিবলী মোহাম্মদের পরিচালনা ও অংশগ্রহণে স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনায় একটি লোকনৃত্য। এ বছরের শেষ অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠানের শেষে ছিল ইত্যাদি’র এ বছরের অর্জন ও প্রাপ্তি নিয়ে একটি ফলোআপ প্রতিবেদন। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন অনুষ্ঠানের নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। 

পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন। সব শ্রেণী পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি’র এ পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আর স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ