,

আশুগঞ্জ সারকারখানা নষ্ট হয়ে যাচ্ছে দামি যন্ত্রাংশ ৯ মাসে লোকসান ১৪৫০ কোটি টাকা

as firtilizer comনিজস্ব প্রতিবেদক : ৩৩ বছরে পা দেওয়া এবং ১৫ বছর আগে মেয়াদোত্তীর্ণ আশুগঞ্জ সার কারখানায় দিয়ে এখনো গড়ে প্রতিদিন ১৪শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে। কিন্তু সরকারি নির্দেশে এই বৃহৎ কারখানাটি মাসের পর মাস বন্ধ রাখায় মরিচা ধরে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। একাধিকবার চেষ্টা চালিয়েও কারখানা চালু করা যায়নি। ফলে রবি মৌসুমে বিশাল হাওর অঞ্চলসহ দেশে ১২ জেলায় সার সরবরাহ বন্ধ আছে। ডিসেম্বরের শেষ দিকে বিদেশ থেকে যন্ত্র আমদানি করে পুনরায় আশুগঞ্জ সার কারখানা চালু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। এ সময়ে বিদেশ থেকে ভর্তুকি দিয়ে সার আমদানি করে কৃষকের চাহিদা পূরণ করছে সরকার।
চলতি বছরের ১৩ ও ১৪ মার্চ পেট্রোবাংলার এক চিঠির বরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের খেলা ও সেচ প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির অজুহাতে ১৭ মার্চ কারখানাটি বন্ধ করে কর্তৃপক্ষ। ৬ মাস বন্ধ থাকার পর ২১ সেপ্টেম্বর সরকার থেকে চালুর অনুমতি পেলেও মূল্যবান যন্ত্রপাতিতে মরিচা ধরে নষ্ট হয়ে পরে থাকায় কারখানাটি চালু করা যাচ্ছে না। প্রকৌশলীরা জানিয়েছেন, চালু করতে গিয়ে একের পর এক যন্ত্রাংশের সমস্যা দেখা দিচ্ছে। যার ফলে আন্তর্জাতিক বাজার দরে প্রতিদিন ৫ কোটি টাকা করে এ পর্যন্ত গত ৯ মাসে প্রায় ১ হাজার ৪শ ৫০ কোটি টাকার লোকসান গুনতে হয়েছে। দীর্ঘ দিন বসে থাকা শ্রমিকদের কারখানার নিজস্ব ফান্ড থেকে বেতন-ভাতা দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই কারখানাটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হতে পারে বলে মনে করেন বেশির ভাগ শ্রমিক নেতা। তবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবার করে কারখানাটি চালু থাকলে যান্ত্রিক ত্রুটি দেখা দেবে না বলেও মনে করেন তারা।
আশুগঞ্জ সার কারখানার শ্রমিক নেতা সাইফুদ্দিন আহমেদ ফারুকী, সরকার আমিনুল হক ও আবুল কালাম ৯ মাস কারখানা বন্ধ থাকার কথা জানিয়ে বলেন, এ কারখানায় গ্যাস বন্ধ করে দেওয়ার ফলে কেমিক্যাল বিক্রিয়া বিভিন্ন যন্ত্রাংশের কার্যমতা নষ্ট করে দিচ্ছে; কিছু কিছু যন্ত্রাংশ অকেজো হয়ে পরেছে। সরকার নিয়মিত কারখানা চালু রাখলে শ্রমিক, কৃষক ও সরকারসহ সকলেরই লাভ হবে।
আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিকেল কোম্পানি লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন বলেন, দীর্ঘদিন গ্যাস বন্ধ থাকার ফলে কারখানার মূল্যবান যন্ত্র একে একে করে নষ্ট হয়ে যাচ্ছে। একটি যন্ত্রাংশ মেরামত করে কারখানা চালুর চেষ্টা করলে আরেকটি যন্ত্রে একই সমস্যা দেখা দিচ্ছে। এই রাষ্ট্রীয় সম্পদ ও হাজার হাজার শ্রমিকের জীবন কারখানাটিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান তিনি।
আশুগঞ্জ সার কারখানা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলি নুরুল কবির সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কথা বলতে অনীহা প্রকাশ করেন।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ